Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নামকরণ চিনের! কড়া প্রতিক্রিয়া ভারতের

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: ফের একবার অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) একাধিক স্থানের নামকরণ করে বিতর্কে জড়াল চিন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। রবিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই ধরনের পদক্ষেপে বাস্তব পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না এবং অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে।

    অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) নামকরণ নিয়ে চিনের বিরুদ্ধে প্রতিক্রিয়া ভারতের

    এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয়সওয়াল বলেন, চিনের এই ধরনের ‘অসৎ’ প্রচেষ্টা ভারত অতীতেও মেনে নেয়নি এবং ভবিষ্যতেও মানবে না। তাঁর বক্তব্য, ভারতের ভূখণ্ডের উপর একতরফা ও মনগড়া নামকরণ সম্পূর্ণ ভিত্তিহীন এবং আন্তর্জাতিকভাবে এর কোনও গ্রহণযোগ্যতা নেই। এই ধরনের কল্পিত নামকরণ বাস্তবের সীমান্ত পরিস্থিতি বদলাতে পারে না বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

    আরও পড়ুন: মেলোনিকে দেন বিয়ের প্রস্তাব! এবার ১০০ কোটি ডলার ও তুরস্কের সুন্দরী কনে চাইলেন উগান্ডার প্রেসিডেন্ট-পুত্র

    কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই পদক্ষেপকে উদ্বেগজনক বলে মনে করছে ভারত। জয়সওয়াল সতর্ক করে বলেন, এই ধরনের কার্যকলাপ দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক আস্থা গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ফলে চিনকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

    উল্লেখ্য, এই প্রথম নয় যে চিন অরুণাচল প্রদেশের নাম পরিবর্তনের চেষ্টা করেছে। এর আগেও গত বছরের মে মাসে একই ধরনের পদক্ষেপ নেয় বেজিং। তখনও অরুণাচলের একাধিক এলাকার নতুন নামকরণ করে দাবি করা হয়েছিল যে সেগুলি চিনের তথাকথিত ‘জাংনান’ অঞ্চলের অন্তর্গত। সেবারও ভারত সরকার এই দাবি সরাসরি খারিজ করে দেয়।

    India reacts against China over the naming of Arunachal Pradesh.

    আরও পড়ুন: জ্বালানি সঙ্কট ঠেকাতে সক্রিয় সরকার! ভারতে বাড়ল LPG উৎপাদন, কী জানাল কেন্দ্র?

    বিশেষজ্ঞদের দাবি, সীমান্ত ইস্যুতে নিজেদের দাবি জোরালো করতেই এই ধরনের প্রতীকী পদক্ষেপ নিচ্ছে চিন। তবে ভারতের অবস্থান স্পষ্ট, অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) দেশের সার্বভৌম ভূখণ্ডের অংশ এবং কোনও একতরফা নামকরণ বা দাবি সেই বাস্তবতাকে বদলাতে পারবে না। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক কোন পথে এগোবে, তা এখন আন্তর্জাতিক মহলের নজরে।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ১৩ এপ্রিল, নীলপুজোর দিন সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি
    Next Article
    'আমি BJPকে ভালোবাসি' Modiর সভায় উপস্থিত হয়ে TMCকে ধুয়ে দিলেন সংখ্যালঘু রাষ্ট্রবাদী মুসলিম নেতা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment