Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ১৩ এপ্রিল, নীলপুজোর দিন সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি করতে পারবেন। আপনি আজ একটি কাজে ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পাবেন। বাড়ির উন্নয়নমূলক কাজকর্মগুলি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। কোনও কাজে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সাফল্যের সম্মুখীন হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ অবসর সময়ে মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মা সরস্বতীর উদ্দেশ্যে নীল রঙের ফুল অর্পণ করে পুজো করুন।

    বৃষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশির ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে। তাঁদের আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। কিছু নতুন ধারণার মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ অবসর সময়ে একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সুগন্ধি দ্রব্য (যেমন: পারফিউম, ধূপকাঠি, সুগন্ধি বা কর্পূর) কাউকে দান করুন বা বিতরণ করুন।

    মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নিজের উপার্জন ক্ষমতাকে বৃদ্ধির লক্ষ্যে ভালো সুযোগগুলিকে কাজে লাগান। আপনি আজ একটি বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষের সঙ্গে সংযত আচরণ করুন। আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে এগিয়ে রাখবে। বিবাহিত জীবনে অবশ্যই কিছুটা সময় দিন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অভাবী ব্যক্তিদের মধ্যে ছোলা বিতরণ করুন।

    কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোনও শারীরিক অসুবিধার সম্মুখীন হলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। একটি নতুন আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সম্পূর্ণ হওয়ায় আপনি লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষের সঙ্গে সংযত আচরণ করুন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান বিষ্ণু অথবা দেবী দুর্গার মন্দিরে ব্রোঞ্জের পাত্র অর্পণ করুন।

    সিংহ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় ব্যস্ত থাকতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কোনও সমস্যার সম্মুখীন হলে পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। প্রেমের জীবনে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ একজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেও তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে সবুজ রঙের কলায় দিয়ে তৈরি লাড্ডু অথবা মিষ্টি গণেশের মন্দিরে অর্পণ করুন এবং তা বাচ্চাদের মধ্যে বিতরণ করুন।

    কন্যা রাশি: আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের হিতসাধনে সঠিক পরিশ্রম করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোনও নতুন যৌথ উদ্যোগে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। প্রয়োজন হলে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন। এই রাশির পড়ুয়ারা আজ মোবাইল চালিয়ে বা টিভি দেখে অনেকটা সময় অতিবাহিত করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: ভালো চাকরির জন্য অবশ্যই মাকে সম্মান করুন এবং তাঁর সেবা করুন।

    Ajker rashifal todays horoscope 13 April 2026.

    তুলা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। নাহলে, আপনি প্রতারিত হতে পারেন। আপনার সন্দেহপ্রবণ মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ আপনার পছন্দের একটি কাজ করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সাদা মার্বেলের পাথরে চন্দনের টিকা লাগিয়ে তার ওপর জল ঢালুন।

    বৃশ্চিক রাশি: আপনি আজ একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যদি পরিবারের কোনও সদস্যের কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সে ক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। নাহলে, তিনি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলে একজন বিশেষ বন্ধুর কাছ থেকে সাহায্য পাবেন। কোনও নতুন যৌথ উদ্যোগ অথবা অংশীদারিত্ব থেকে বিরত থাকুন। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই আপনার পকেটে সর্বদা রুপোর টুকরো অথবা রুপোর কয়েন রাখুন। এটি আপনার উপকারে আসবে।

    ধনু রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। অতীতের কোনও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাবকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হয় আজ আপনি পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন না। যার ফলে আপনার মন খারাপ হয়ে যাবে। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে চাইবেন। আপনি আজ আপনার ঘরটি পরিষ্কার করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে গুরু এবং শিক্ষকের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করুন এবং কম বয়সী বাচ্চাদের ভালোবাসুন। এটি আপনার উপকারে আসবে।

    আরও পড়ুন: রুতুরাজের শাস্তি! নীতীশ রানার জরিমানা, IPL-এ CSK vs DC ম্যাচে যা হল…

    মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। সন্তানের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোনও ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনি ব্যস্ত থাকতে পারেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করুন।

    আরও পড়ুন: পয়েন্ট টেবিলে সবার শেষে রাহানেরা! KKR-কে জেতাতে দলে ‘এন্ট্রি’ নিচ্ছেন ১৮ কোটির খেলোয়াড়

    কুম্ভ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। বাবার সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। পরিবারের ছোট সদস্যের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিবন্ধী এবং বিভিন্নভাবে অক্ষম মানুষদের সেবা করুন ও তাঁদের তিলের তৈরি মিষ্টি খেতে দিন।

    মীন রাশি: সেইসব কাজগুলি আজ অবশ্যই বেশি করে করুন যেগুলি আপনাকে মানসিক দিক থেকে চাপ মুক্ত রাখবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রিয়জনদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ঠাকুরঘরে ইষ্টদেবতার সোনার মূর্তি স্থাপন করুন।

    Click here to Read More
    Previous Article
    শীতলকুচিতে বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি ভাঙচুর! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য
    Next Article
    অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নামকরণ চিনের! কড়া প্রতিক্রিয়া ভারতের

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment