Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নরেন্দ্রপুরে রোমহর্ষক কাণ্ড! বন্ধ ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ দেহ উদ্ধার, সম্পর্কের দ্বন্দ্বে কি খুন?

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক: আর কিছু দিন পর বঙ্গে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে যথারীতি উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। তবে এই ভোটের আগে, নরেন্দ্রপুরের (Narendrapur)ফ্ল্যাটে থেকে উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ দেহ। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি। ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছেন নরেন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে মৃতের বান্ধবী সহ আরও একজনকে। কি কারনে এই দুর্ঘটনাটি ঘটল সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

    নরেন্দ্রপুর এ বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ (Narendrapur)

    দক্ষিণ ২৪ পরগনা রাজপুর সোনারপুরের নরেন্দ্রপুর (Narendrapur) থানার নবগ্রাম এলাকায় ঘটেছে সোমবার সাত সকালে হাড়হিম করার কাণ্ড। ওইখানের বন্ধ ফ্লাট থেকে উদ্ধার হয় এক যুবকের গুলিবিদ্ধ দেহ। মিতার নাম অরূপ মন্ডল। বয়স ৩৭। জানা যায় ওই ফ্ল্যাটে একাই থাকতেন অরূপ। পরিবারের দাবি মধ্যরাতে প্রায় একটা নাগাদ পরিচিত ব্যক্তির মাধ্যমে খবর পান অরূপের মামা শঙ্কর নস্কর।

    Narendrapur bullet-ridden body of youth recovered from closed flat

    আরও পড়ুন: একবার বানালেই বারবার চাইবেন, সহজ রেসিপিতে চিকেন মাঞ্চুরিয়ান, দেখুন রেসিপি

    তারপরই ঘটনাস্থলে পৌঁছোন পরিবারের সদস্যরা। সেখানে গিয়েই দেখেন ঘরের মধ্যে যুবকের গুলিবিদ্ধ দেহ পড়ে রয়েছে। পাশাপাশি পড়ে রয়েছে একটি বন্দুক। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নরেন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে ইতিমধ্যে পাঠানো হয়েছে।

    তবে এই ঘটনার সাথে অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস ও তার এক বন্ধু রাজুকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের পরিবারের দাবি অরূপ মণ্ডল কে খুন করা হয়েছে। এই খুনের সঙ্গে জড়িত রয়েছে তার বান্ধবী ও রাজু নামের ওই যুবক। পাশাপাশি মেয়েদের মামা জানিয়েছেন, তিনি যখন ঘটনাস্থলে পৌঁছন সেই সময় ওই বান্ধবিও ছিলেন। পাশাপাশি কান্নাকাটি করছিলেন তিনি।

    এছাড়াও এই বিষয়ে মৃতের মামা মামার শংকর নস্কর জানান “ফ্ল্যাটে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে রয়েছে। পাশে আগ্নেয়াস্ত্র পড়ে ছিল। পরে যখন হাসপাতালে যাই, তখন দেখলাম মাথায় ডানদিকে একটা ফুটো রয়েছে। কিন্তু আমার ভাগ্নে বাঁ-হাতি। সব কাজ বাঁ হাতেই করত। সেখানেই সন্দেহ হয়। পুলিশকে জানিয়েছি ওই মহিলা ও রাজুকেই সন্দেহ করছি।”

    পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেই অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস ও রাজু নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।তবে কি কারনে ওই ব্যক্তির মৃত্যু হল সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur)।

    Click here to Read More
    Previous Article
    ৯০ লক্ষ নাম বাদ, তবুও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট! ভোটার তালিকায় বড় ‘ধাক্কা’
    Next Article
    ‘হ্যাম প্যায়ার করনে ওয়ালে’ গানের আড়ালে তৃণমূলকে বার্তা কমিশনের? তুঙ্গে চৰ্চা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment