Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নন্দীগ্রামের মতো ভবানীপুরেও হবে পরিবর্তন! হলদিয়ার সভা থেকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : প্রবল বর্ষণ আর দমকা হাওয়ার মধ্যেই পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক উত্তাপ ছড়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভা। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে হলদিয়ার সভামঞ্চে পৌঁছে জনতার উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুটা দেরিতে শুরু হলেও শুরু থেকেই বাংলায় কথা বলে উপস্থিত মানুষকে নিজের বক্তব্যের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন তিনি।

    নরেন্দ্র মোদীর (Narendra Modi) বার্তা:

    বেলা সাড়ে ১১টার কিছু পরে হলদিয়ার মাখনবাবুর বাজার এলাকায় সভাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে তাঁর বক্তব্য শুরু হয়। শুরুতেই বাংলায় উপস্থিত জনতাকে অভিবাদন জানিয়ে বলেন, ”কেমন আছেন পূর্ব মেদিনীপুর বাসী?”

    বক্তৃতার শুরুতেই নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে মোদী বলেন, ”পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এ বার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে।”

    রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মোদী বলেন, বর্তমান প্রশাসন সাধারণ মানুষের স্বার্থে কাজ করছে না। তাঁর কথায়, ”এই সরকার, পাল্টানো দরকার।” পাশাপাশি তিনি আরও দাবি করেন, উন্নয়নের জন্য একটি শক্তিশালী ও কার্যকর সরকার প্রয়োজন, আর সেই কারণেই এই সরকার-এর বিদায় জরুরি।

     There will be changes in Bhawanipur, Narendra Modi's message from Haldia.

    আরও পড়ুন : প্রচারে ঝড় তুলছে গেরুয়া শিবির! তিন দিনে বঙ্গে মোদী-শাহের মোট কতগুলি জনসভা? জানুন বিশদে

    তৃণমূলের রাজনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে শাসন চালানো হচ্ছে। শিল্পোন্নয়ন প্রসঙ্গে মোদির বক্তব্য, ভয় দেখিয়ে কখনও উন্নয়ন সম্ভব নয়। ভরসাই হল অগ্রগতির মূল চাবিকাঠি। তমলুক ও হলদিয়ার পুরনো শিল্পচিত্র তুলে ধরে তিনি বলেন, আগে যেখানে কাজের সুযোগ ছিল, এখন সেখানে সেই ছবি আর নেই। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হলদিয়ার সভা থেকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    মোদী ঝড়ে কেঁপে উঠলো আসানসোলের মাটি,শ জ্বালিয়ে স্বাগত জানালো ভক্তরা | Narendra Modi | Asansole
    Next Article
    মোদী Modi স্লোগানে কাঁপলো Asansole, দেখে যুব সমাজদের যা বললেন মোদী | Narendra Modi News

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment