Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নির্বাচনের আগে অলিতে গলিতে নজর রাখতে, টহল দেবে কলকাতা পুলিশের বাইক বাহিনী

    9 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : চলতি বিধানসভা নির্বাচনকে (Assembly Election) সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। শহরের বড় রাস্তার পাশাপাশি অলিগলিতেও কড়া নজরদারি চালাতে চাইছে তারা। সেই লক্ষ্যেই নতুন পরিকল্পনা হিসেবে বাইক বাহিনী মোতায়েনের কথা ভাবা হচ্ছে, যাতে যেকোনও পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।

    কলকাতা পুলিশের (Kolkata Police) বাইক বাহিনী

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার বহু এলাকায় এমন সরু গলি রয়েছে, যেখানে গাড়ি নিয়ে কুইক রেসপন্স টিম পৌঁছনো সম্ভব নয়। এই সমস্যার সমাধান করতেই বাইক ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়েও বাইকে চেপে সেই সব এলাকায় পৌঁছে যাবে পুলিশ। এমনকি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে অভিযুক্তদের পিছু করাও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

    শহরের বিভিন্ন বুথে পৌঁছতে অনেক সময় গলিপথ ব্যবহার করতে হয়। সেই সব জায়গায় যাতে কোনও ফাঁকফোকর না থাকে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। লালবাজারের তরফে ইতিমধ্যেই সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের অধীনস্থ এলাকায় কতগুলি সরু গলি রয়েছে এবং কোন কোন পথে গাড়ি প্রবেশ করতে পারে না, সেই তালিকা তৈরি করতে। পাশাপাশি, এই কাজের জন্য কতগুলি বাইকের প্রয়োজন হতে পারে, তারও হিসেব দিতে বলা হয়েছে।

    কলকাতা পুলিশের মতে, ভোটের সময় কোনও গোলমাল হলে অপরাধীরা যেন এই গলিগুলি ব্যবহার করে পালাতে না পারে। তাই আগেভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে তারা। যে সব জায়গায় গাড়ি ঢোকা সম্ভব নয়, সেখানে বাইকেই টহল দেবেন পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষীরা।

    Kolkata Police bike force to patrol alleys ahead of elections

    আরও পড়ুন : ট্রাইব্যুনালে ছাড়পত্র নিয়ে বাতিল ভোটারদের উদ্দেশ্যে কী বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

    সার্জেন্ট ও থানার পুলিশকর্মীরা নিয়মিত বাইক নিয়ে টহল দেন। তবে এবার নির্বাচনের সময় কুইক রেসপন্স টিমের সদস্যদেরও বাইকে মোতায়েন করা হতে পারে। শহরের বিভিন্ন এলাকায় পরিদর্শনে বেরিয়েছেন পুলিশ কমিশনার অজয়কুমার নন্দ, ডিইও (উত্তর) কলকাতা স্মিতা পান্ডে এবং অতিরিক্ত কমিশনার দেবেন্দ্রপ্রসাদ সিংহও। আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং প্রতিটি এলাকাকে নজরদারির আওতায় আনতে কলকাতা পুলিশের (Kolkata Police) এই নতুন কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

    Click here to Read More
    Previous Article
    হু হু করে নামবে তাপমাত্রা! টানা ৪৮ ঘণ্টা ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে : আবহাওয়ার খবর
    Next Article
    CBSE দশমে দ্বিতীয় পর্বের পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত, কারা অংশ নিতে পারবে জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment