Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    CBSE দশমে দ্বিতীয় পর্বের পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত, কারা অংশ নিতে পারবে জানুন

    9 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: বুধবার প্রকাশ হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) এর দশম শ্রেণির প্রথম পর্বের ফল প্রকাশ। তবে ওই ফল প্রকাশে সন্তুষ্ট নয় অথবা কোন একটি বিষয়ে আরও ভালো নম্বর পেতে চায়। এমন পরীক্ষার্থীরা দ্বিতীয়বারের জন্য পরীক্ষা দিতে পারবেন। সেই সুযোগ রয়েছে। আর এই পরীক্ষা আগামী মে মাসের আয়োজন করা হয়েছে।

    CBSE দশমের দ্বিতীয় পর্বে সুযোগ কারা পাবে, বিস্তারিত জানাল বোর্ড (CBSE)

    এই বিষয়ে বোর্ডের তরফ থেকে স্কুল গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ১৬ এপ্রিল থেকে বাইশে এপ্রিল এর মধ্যে লিস্ট অফ ক্যান্ডিডেট অথবা পরীক্ষার্থীদের তালিকা জমা দিতে হবে। পাশাপাশি কারা কোন বিষয়ে পরীক্ষা দিতে চায় সেই তালিকা বোর্ড এর কাছে পাঠানোর জন্য আলাদা করে আবেদন মূল্যেও ধার্য করা হয়েছে (CBSE)।

    CBSE class 10 who will be eligible for the second term

    আরও পড়ুন: যাত্রী ভোগান্তি কমাতে বড় ঘোষণা, শিয়ালদহ থেকে ভোট স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা কতৃপক্ষের

    পাশাপাশি, ওই স্কুলগুলিকে ওই তালিকা অনলাইনে পাঠাতে হবে। পাশাপাশি কারা এই পরীক্ষা দিতে পারবে তা একনজরে দেখে নিন।

    বোর্ডের তরফে জানানো হয়েছে, গণিতের ক্ষেত্রে পরীক্ষার্থীরা বিষয় বদল করার সুযোগ পাবে। এ ক্ষেত্রে যারা প্রথম পর্বের পরীক্ষায় ম্যাথ্‌মেটিক্স স্ট্যান্ডার্ড বেছে নিয়েছিল। অর্থাৎ তারা দ্বিতীয় পর্বে ম্যাথ্‌মেটিক্স বেসিক বিষয়ে পরীক্ষা দিতে পারবে।

    এ ছাড়াও বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান এবং ভাষা ও সাহিত্য বিভাগের মধ্যে থেকে যে কোনও তিনটি বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা। তবে বিধি অনুযায়ী, প্রথম পর্বে উত্তীর্ণেরা যে কোনও তিনটি বিষয়ে নিজের ফল আরও ভাল করার সুযোগ পাবে। দ্বিতীয় পর্বের পরীক্ষার ফল ঘোষণা করা হবে ৩০ জুনের মধ্যে।

    পাশাপাশি প্রথম পর্বে যারা তিনটি বা তার বেশি বিষয়ের পরীক্ষা দেয়নি, তাকে দ্বিতীয় পরীক্ষার বসার অনুমতিও দেওয়া হবে না। আবার যদি কেউ মূল পর্ব অর্থাৎ প্রথম পর্বের পরীক্ষা এড়িয়ে শুধু দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে চায়, তারাও অনুমতি পাবে না। এমনকি প্রথম পর্বে কয়েকটি বিষয়ের পরীক্ষা দিয়ে বাকিগুলি দ্বিতীয় পর্বে দিতে চাইলেও তা করা যাবে না (CBSE)।

    Click here to Read More
    Previous Article
    নির্বাচনের আগে অলিতে গলিতে নজর রাখতে, টহল দেবে কলকাতা পুলিশের বাইক বাহিনী
    Next Article
    ট্রাইব্যুনালে ছাড়পত্র নিয়ে বাতিল ভোটারদের উদ্দেশ্যে কী বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment