Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হু হু করে নামবে তাপমাত্রা! টানা ৪৮ ঘণ্টা ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে : আবহাওয়ার খবর

    13 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: বৈশাখে একদিকে বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় গরম ও অস্বস্তির কারণে রয়েছে সতর্কতা। অন্যদিকে হচ্ছে কালবৈশাখী ঝড়ও। এপ্রিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। দোসর হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বাকি কোথায় কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলা ভিজবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।

    এদিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর আগামীকাল মূলত আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব বর্ধমানে। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    ঝড়-বৃষ্টির কারণে আগামী দু’দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গে। তারপর ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে অক্ষরেখা ও সক্রিয় ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগরথেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি হচ্ছে।

    south bengal weather(223)

    আরও পড়ুন: ৪ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে সেরাদের তালিকায়! ISRO-র কাজ থেকে প্রশিক্ষণের সুযোগ মেমারির অহনের

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিমি গতিবেগে ঝড় বইতে পারে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টি হবে। শনিবার এর ব্যাপকতা বাড়তে পারে।

    Click here to Read More
    Previous Article
    ভোর হতেই হানা! তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি-অফিসে আয়করের তল্লাশি
    Next Article
    নির্বাচনের আগে অলিতে গলিতে নজর রাখতে, টহল দেবে কলকাতা পুলিশের বাইক বাহিনী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment