Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নিরাপত্তার ঘেরাটোপে শুরু নির্বাচন, প্রথম দফার হেভিওয়েট প্রার্থী কারা ?

    12 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) প্রথম দফা ভোটগ্রহণ আজ। রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই পর্বে সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। প্রশাসনের তরফে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে একাধিক কড়া ব্যবস্থা, যাতে নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন করা যায়।

    বিধানসভা ভোটের (Assembly Election 2026) প্রথম দফা

    প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। এই পর্বে প্রায় ৩ কোটি ৬০ লক্ষেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গোটা প্রক্রিয়াকে সুষ্ঠু রাখতে বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে প্রায় ২ হাজার ৪০০-রও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং সঙ্গে রয়েছে প্রায় ৪১ হাজার রাজ্য পুলিশকর্মী। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় সর্বাধিক বাহিনী রাখা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন করে জওয়ান থাকবেন।

    হিংসামুক্ত ভোট পরিচালনা, এবার নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কড়া নজরদারি শুরু হয়েছে। ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ রাখতে বুথে বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের দফতর থেকেও সরাসরি নজরদারি চালানো হচ্ছে। ভোটারদের লাইন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকছেন পুলিশ ও হোমগার্ডরা। ভোটের দিন প্রার্থীদের জন্যও নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁদের নিজের কেন্দ্রের মধ্যেই থাকতে হবে প্রার্থীদের।

    এছাড়াও, নিরাপত্তার স্বার্থে মোটরবাইক ব্যবহারে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাইকে একাধিক আরোহী নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি পরিষেবা, কর্মসূত্রে যাতায়াত বা অ্যাপ-ভিত্তিক পরিষেবার ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে। প্রয়োজনে স্থানীয় থানার অনুমতি নিয়েও বাইক ব্যবহার করা যাবে।

    এদিনের ভোটে নজর কাড়ছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্র, যেখানে মুখোমুখি হয়েছেন শুভেন্দু অধিকারী ও তৃণমূল প্রার্থী পবিত্র কর। পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, যেখানে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছেন। এছাড়া আরও একাধিক প্রভাবশালী প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এই দফাতেই—হুমায়ুন কবীর, মৌসম বেনজির নুর, জিতেন্দ্র তিওয়ারি, অগ্নিমিত্রা পাল ও অশোক ডিন্ডা সহ অনেকের ভাগ্যও ইভিএমে বন্দি হবে।

    Assembly Election 2026 begin, who are the heavyweight candidates for the first phase

    আরও পড়ুন : ঘাটালে রহস্য! বুথে পৌঁছে জানা গেল, আগেই পড়েছে ভোট, ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য

    প্রথম দফার ভোটকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। কড়া নিরাপত্তা ও কঠোর নজরদারির মধ্যে দিয়ে গণতন্ত্রের এই বৃহৎ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এগোচ্ছে নির্বাচন কমিশন।

    Click here to Read More
    Previous Article
    ভোটের ঠিক আগে বড় ধাক্কা তৃণমূলে, বিজেপিতে যোগ বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথের, জঙ্গলমহলে তোলপাড়
    Next Article
    ভোটের দিনে যাতায়াতে বাধা! দক্ষিণ-পূর্ব রেলে বাতিল বহু ট্রেন, দেখুন সম্পূর্ণ তালিকা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment