Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নিলামে জলের মতো টাকা খরচ করেও মিলছে না লাভ! কেন বারবার ব্যর্থ হচ্ছে শাহরুখের KKR?

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর IPL-এ ইতিমধ্যেই ৪ টি ম্যাচ অতিক্রম করে ফেলেছে KKR (Kolkata Knight Riders)। যেখানে তারা ৩ টি ম্যাচে পরাজিত হয়েছে এবং ১ টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। এমতাবস্থায়, মাত্র ১ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে সবার শেষে রয়েছে IPL-এ ৩ বারের চ্যাম্পিয়ন এই দল। অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন এই দল মরশুমের প্রথম জয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। দলটির বর্তমান নেট রান রেট হল -১.৩১৫।

    IPL ২০২৬-এ কেন বারবার ব্যর্থ হচ্ছে KKR (Kolkata Knight Riders)?

    সমালোচনার সম্মুখীন রাহানে: জানিয়ে রাখি যে, অজিঙ্ক রাহানেকে অধিনায়ক করার সিদ্ধান্তের তুমুল সমালোচনা করছেন ক্রিকেট অনুরাগীরা। শুধু তাই নয়, রাহানের অধিনায়কত্বের দুর্বলতাগুলিও তুলে ধরছেন অনেকে। রাহানে রান করলেও মাঠে তাঁর নেওয়া কিছু সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে তাঁর কিছু বোলিং পরিবর্তন সবাইকে অবাক করেছে। এমনকি তিনি সংবাদমাধ্যমের সঙ্গেও এমন কিছু কথা বলেন যেগুলি উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্যামেরন গ্রিন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার কথাও উল্লেখ করেছিলেন। এই বিষয়টিকে IPL-এর জন্য উপযুক্ত বলে মনে করা হয়নি।

    Why are Kolkata Knight Riders losing again and again in IPL 2026?

    নজর কাড়তে পারেননি গ্রিন: জানিয়ে রাখি যে, KKR নিলামে ২৫.২ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে কিনেছিল। যদিও, এখনও পর্যন্ত তিনি তেমন নজর কাড়তে পারেননি। কেভিন পিটারসেনের মতো কিংবদন্তিরাও ৩ নম্বরে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। গ্রিনের পারফরম্যান্স অনুরাগীদেরও হতাশ করেছে। তিনি এখন পর্যন্ত ৪ টি ম্যাচে মাত্র ৫৬ রান করতে পেরেছেন। এদিকে, তিনি মাত্র ১ টি উইকেট নিয়েছেন। এমতাবস্থায়, আসন্ন ম্যাচগুলিতে তিনি কেমন পারফরম্যান্স প্রদর্শন করেন সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।

    আরও পড়ুন: ৬.৫ ঘণ্টার সফর হবে ২.৫ ঘণ্টায়! জানুন দিল্লি-দেরাদুন ইকোনমিক করিডোরের ১০ টি চমকপ্রদ তথ্য

    KKR-কে জব্দ করেছে চোট: উল্লেখ্য যে, চোটের কারণে KKR-এর বোলিং আক্রমণ বিধ্বস্ত হয়েছে। হাঁটুর অস্ত্রোপচারের পর হর্ষিত রানা ছিটকে গেছেন এবং পিঠের সমস্যার কারণে আকাশ দীপও খেলতে পারছেন না। এদিকে,নামথিশা পাথিরানাও হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন। যদিও তিনি সম্প্রতি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি আগামী ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে পারেন। তবে, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর স্পিন জুটি এই মরশুমে নজর কাড়তে পারেনি।

    আরও পড়ুন: মন জিতলেন মোদী! শিলিগুড়িতে নববিবাহিত দম্পতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, ভাইরাল ভিডিও

    অঙ্গকৃশ রঘুবংশী ও রোভম্যান পাওয়েল আশার আলো দেখাচ্ছেন: KKR-এর তরুণ খেলোয়াড় অঙ্গকৃশ রঘুবংশী ক্রমাগত ভালো পারফরম্যান্স প্রদর্শন করার চেষ্টা করছেন। তিনি ইতিমধ্যেই ৫২ ও ৪৫ রানের ইনিংস খেলে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। অন্যদিকে, রোভম্যান পাওয়েলও দলকে সাহায্য করার চেষ্টা করছেন আন্দ্রে রাসেলের শূন্যস্থান পাওয়েল পূরণ করতে পারেন। এই মরশুম শুরুর আগেই রাসেল অবসরের ঘোষণা করেন। এখন দেখার বিষয়, ৩ বারের চ্যাম্পিয়নরা পরাজয়ের রেশ কাটিয়ে আগামী ম্যাচগুলিতে ঠিক কেমন পারফরম্যান্স প্রদর্শন করে!

    Click here to Read More
    Previous Article
    এক সপ্তাহে বৃদ্ধি ২০ টাকা, এক পিস ডিমের দাম কত বাড়ল কলকাতায়?
    Next Article
    ভারতের কাছ থেকে কোনও টোল নয়! হরমুজে করা হবে সাহায্যও, বড় ঘোষণা ইরানের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment