Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক সপ্তাহে বৃদ্ধি ২০ টাকা, এক পিস ডিমের দাম কত বাড়ল কলকাতায়?

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: কলকাতায় আবারও বেড়ে গেল ডিমের দাম। গত এক সপ্তাহে প্রায় ডিমের (Eggs) ট্রের দাম প্রায় ২০ টাকা বেড়ে গেল। প্রতি পিস ডিমের দাম বেড়েছে ৭০ পয়সা করে। পাইকারি বাজারে তো দাম বেড়েইছে, সেই সঙ্গে খুচরো বাজারেও দেখা গিয়েছে ডিমের দামের উর্দ্ধগতি।

    ডিমের (Eggs) দাম কত বাড়ল কলকাতায়?

    তথ্য অনুযায়ী, আজ শহর কলকাতায় ডিমের ট্রের পাইকারি রেট ১৭৪ টাকা। অর্থাৎ প্রতি পিসের দাম রয়েছে ৫ টাকা ৮০ পয়সা। খুচরো বাজারে এই ডিমের প্রতিটি ট্রের দাম হতে পারে ১৮৫ টাকা থেকে ১৯০ টাকা। অর্থাৎ প্রতি পিস ডিমের দাম হবে ৬ থেকে সাড়ে ৬ টাকা। কিন্তু হঠাৎ করে আবার কেন বাড়ল ডিমের দাম?

    Egg price hike again in kolkata

    কেন এই দাম বৃদ্ধি: ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সভাপতি এ বিষয়ে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ডিমের রফতানি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দেশে অনেক ডিম থেকে যাচ্ছিল। কৃষকদের ক্ষতি করে ডিম বিক্রি করতে হচ্ছিল। কিন্তু বর্তমানে ডিমের রফতানি আবার শুরু হওয়ায় দেশে চাহিদা বেড়েছে। এর ফলেই আবারও বাড়তে শুরু করেছে ডিমের দাম।

    আরও পড়ুন : রান্নার গ্যাস নিয়ে আতঙ্ক অব্যাহত, LPG সিলিন্ডার বুকিং নিয়ে নয়া আপডেট কেন্দ্রের

    বেড়েছে চিকেনের দামও: তিনি আরও বলেন, এটা অবশ্য দাম বৃদ্ধি নয়। আগের দামেই ফিরে যাচ্ছে ডিম (Eggs)। ডিম উৎপাদক চাষিরা এতে উপকৃত হবে। তবে শুধু যে ডিমের দামই বেড়েছে তাই নয়, কলকাতায় বাড়ছে চিকেনের দামও। গত এক মাস ধরে বেড়েছে মুরগির মাংসের দাম।

    আরও পড়ুন : আগামী মাস থেকে বন্ধ স্কুলে মিড ডে মিল? আশঙ্কায় স্কুল শিক্ষা দফতর

    ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সভাপতি জানান, প্রচণ্ড গরম পড়ার জন্য অধিকাংশ খামারেই মুরগি ধুঁকছে। এর ফলে পোলট্রির উৎপাদন কমে গিয়েছে। তার জেরেই বাড়ছে মুরগির মাংসের দাম। তিনি আরও অভিযোগ করেন, মুরগির মাংসের কালোবাজারিও হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    জুন মালিয়াকে নিয়ে প্রচারে ঝড় তুললেন মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী সামিম আহামেদ
    Next Article
    নিলামে জলের মতো টাকা খরচ করেও মিলছে না লাভ! কেন বারবার ব্যর্থ হচ্ছে শাহরুখের KKR?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment