Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নিজের হাতে নিজের পোস্টার ছিড়ে ফেললেন কুণাল ঘোষ, হঠাৎ হল কী?

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনকে (Assembly Election) ঘিরে রাজ্য রাজনীতি যখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সেই তীব্রতার মধ্যেই এক ভিন্ন বার্তা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। পেশায় সাংবাদিক, লেখক হিসেবে পরিচিত কুণাল ঘোষ এবার বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বামফ্রন্টের প্রার্থী পারমিতা রায়।

    পোস্টার ছিঁড়লেন কুণাল (Kunal Ghosh)

    নির্বাচনী উত্তেজনার মাঝেই সৌজন্যের এক অনন্য নজির স্থাপন করলেন তৃণমূল প্রার্থী। জানা গেছে, বেলেঘাটার একটি এলাকায় সিপিএম প্রার্থী পারমিতার পোস্টারের ওপর তৃণমূলের কিছু কর্মী সমর্থকেরা কুণাল ঘোষের পোস্টার আটকে দেন। নির্বাচনী প্রচারের মাঝে ব্যস্ত থাকার পরেও এই খবর আসার পরেই তিনি আর এক মুহূর্ত দেরী করেননি।

    ঘটনাস্থলে পৌঁছে নিজের হাতে নিজের পোস্টার ছিড়ে ফেলতে দ্বিধা করেননি কুণাল। যাতে তার পোস্টারের নীচে থাকা বাম প্রার্থী পোস্টারটি স্পষ্ট ভাবে দেখা যায়। পাশাপাশি তিনি সিপিএম কর্মী-সমর্থকদের অনুরোধ করেন, তারা যেন আবার নিজেদের পোস্টার যথাযথভাবে লাগিয়ে দেন।

    Kunal warn Trinamool supporters by tearing down his campaign poster

    আরও পড়ুন : গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণে, কলকাতা থেকে বারাণসী এবার মাত্র কয়েক ঘন্টায়

    নিজের পোস্টার সরিয়ে ফেলার পর স্থানীয় সিপিএম নেতাকে ডেকে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন। কুণাল স্পষ্ট জানান, “আমি এসব পছন্দ করি না। আপনারা আপনাদের পোস্টার মারুন।” এমনকি নিজের দলের কর্মীদের ভবিষ্যতে এমন কাজ না করার হুঁশিয়ারি দেন।
    তাঁর মতে, রাজনৈতিক প্রতিযোগিতা হওয়া উচিত আদর্শ ও নীতির ভিত্তিতে, প্রচারের জায়গা দখল বা অন্যের পোস্টার ঢেকে দেওয়া কখনওই গ্রহণযোগ্য নয়।

    Click here to Read More
    Previous Article
    মমতা ব্যানার্জি হল এঁদো পচা পুকুর, আর বিজেপি সবুজ নির্মল পুকুর : শুভেন্দু অধিকারী
    Next Article
    হুমকি-ছিনতাই অভিযোগে বিপাকে পবিত্র! হাই কোর্টের দরবারে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment