Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নারী সুরক্ষা থেকে আর্থিক সহায়তা, ঘোষণায় বাজিমাত করবে পদ্ম শিবির ?

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ভোটের আগে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া সব রাজনৈতিক দলই। এই আবহেই বড় চমক দিতে প্রস্তুতি নিচ্ছে বিজেপি (Bharatiya Janata Party)। বিশেষ করে মহিলা ও যুব ভোটারদের টানতে একাধিক আকর্ষণীয় প্রতিশ্রুতি সামনে আনতে চলেছে গেরুয়া শিবিরের।

    বিজেপির (Bharatiya Janata Party) বড় প্রতিশ্রুতি

    শুক্রবার সল্টলেকের একটি পাঁচতারা হোটেলে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশের কথা রয়েছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, মোট ১৫ টি প্রতিশ্রুতি থাকবে এই ইস্তেহারে, যেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নারী ও বেকার যুবকদের। তৃণমূলের জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাল্টা বিজেপি সেই আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করার বার্তা দিতে চলেছে বলেই জানা যাচ্ছে।

    উল্লেখ্য, রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে বর্তমানে মহিলারা ১৫০০ টাকা থেকে ১৭০০ টাকা পান। এবার বিজেপির অন্দরমহল সূত্রে খবর, সেই মাসিক অর্থের সাহায্যের পরিমাণ দ্বিগুণ করে দিতে চলেছে পদ্ম শিবির। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে মহিলারা ১৫০০ টাকার বদলে ৩০০০ টাকা করে পাবেন। মূলত মহিলাদের ভোটব্যাঙ্ক টানতেই বিজেপির এই বার্তা।

    বিজেপি সরকার শুধু আর্থিক সহায়তা নয় মহিলাদের নিরাপত্তার উপরও বিশেষ নজর রাখছেন। মহিলাদের নিরাপত্তা নিয়ে বিজেপির পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের প্রতিটি ব্লকে থাকবে ‘মহিলা সুরক্ষা বাহিনী’। এমনকি সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা এমন সুযোগের কথাও শোনা যাচ্ছে। মেয়েদের শিক্ষার আরও অগ্রগতির জন্য গ্রাজুয়েশন স্তরে ভর্তি হলে ৫০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

    পদ্ম শিবির যে শুধুমাত্র মহিলাদের কথা ভাবছে তা নয়, যুব সমাজকে আকৃষ্ট করতে বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে বিজেপি। বেকার যুবকদের জন্য মাসে ৩০০০ টাকা করে ভাতার ঘোষণা করা হবে। এমনকি বিজেপির সংকল্প পত্রে, যেই যুবকরা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চান তাদের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত সুধহীন ঋণের ব্যবস্থার কথা বলা হবে।

    Bharatiya Janata Party will announce big promises before election

    আরও পড়ুন :মেয়ের দেওয়া গাড়ি থেকে ব্যাঙ্কে লাখ খানেক টাকা, পানিহাটির বিজেপি প্রার্থী রত্নার সম্পত্তির পরিমাণ কত ?

    বিজেপির এই সংকল্পপত্র ঘোষণা বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিজেপির এই প্রতিশ্রুতি এবারের নির্বাচনে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    ৯০ লক্ষ নাম বাদ! ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত, সোমবারই বড় রায় দেবে সুপ্রিম কোর্ট
    Next Article
    BJP-র সংকল্প পত্র প্রকাশের পরই শুভেন্দুর হাত ধরে বড় যোগদান! কারা এলেন দলে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment