Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মোবাইল চার্জ করতে চাইছেন? ট্রেনে আছে নির্দিষ্ট সময়সীমা—কেন এই নিয়ম জানুন

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে মোবাইল ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। যার ফলে বরাবর আমরা মোবাইলের চার্জ নিয়ে উদ্বিগ্ন থাকি। যার কারণবশত দূরপাল্লার ট্রেনে যাতায়াত করার সময় বরাবর মাথায় থাকে ট্রেনের চার্জার পয়েন্ট যাতে ঠিকঠাক থাকে। তবে আপনি যখন ট্রেনে করে যাতায়াত করেন, তখন বাইরের পরিবেশ অনেকেই তুলে রাখতে পছন্দ করেন মোবাইল ফোনে। এবার এর ফলে চার্জ ফুরিয়ে যায় আপনার মোবাইলটায়। কিন্তু ট্রেনে আপনি সবসময় যে মোবাইল চার্জ দিতে পারবেন তা নয়। এর জন্য রয়েছে বেশ কিছু নিয়ম। আর এই নিয়মগুলোর বিষয়ে অনেকেই জানেন না। জেনে নিন এই নিয়মগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)।

     ট্রেনে মোবাইল চার্জে সময় বেঁধে দেওয়ার কারণ কী (Indian Railways)

    ভারতীয় রেলওয়ের (Indian Railways) নিয়ম অনুযায়ী, রাত ১১ টা থেকে এই চার্জিং পয়েন্টগুলি বন্ধ হয়ে যায়। কারণ তখন এই পয়েন্টে আর বিদ্যুৎ আসে না। তবে আবার ভোর ৫টা থেকে চার্জিং পয়েন্টগুলি সক্রিয় করে দেওয়া হয়।

    Indian Railways what is the reason behind the time limit for charging mobile phones on trains

    আরও পড়ুন: রেলের বড় আপডেট! শুরু হতে চলেছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস, কোন রুটে?

    এছাড়াও ট্রেনে এই নিয়ম শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তৈরি করা হয়েছে, এমনটা নয়। বরং ভারতীয় রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে। অনেক সময়ই যাত্রীরা মোবাইল বা ল্যাপটপ চার্জে বসিয়ে ভুলে যান বা সারা রাত চার্জে বসিয়ে রাখেন।

    যারফলে এটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। দীর্ঘক্ষণ চার্জ থেকে ওভারহিট, এমনকী চার্জারে বিস্ফোরণ হয়ে আগুন ধরার আশঙ্কাও থাকে।

    তাই যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই সেই কারণে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চার্জ অফ রাখা হয়। তারপর আবার তা আবার চালু করে দেওয়া হয় (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ‘এখানেও সবাই আমাকে মামা বলছে’! বেহালায় Himanta Biswa Sharma-র রোড শো, ডবল সেঞ্চুরির ডাক|WB Election
    Next Article
    সাগরদিঘীতে আমি হারছি! প্রথম দফা শেষে স্বীকারোক্তি বাইরন বিশ্বাসের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment