Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেয়ের দেওয়া গাড়ি থেকে ব্যাঙ্কে লাখ খানেক টাকা, পানিহাটির বিজেপি প্রার্থী রত্নার সম্পত্তির পরিমাণ কত ?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : এবারের বিধানসভা নির্বাচনে (Assembly Election) পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন রত্না দেবনাথ (Ratna Debnath)। এই নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে রাজনৈতিক মহলে। তাকে শুনতে হয়েছে নানান কথাও। ২০২৪ সালের ৯ আগস্ট তাঁর জীবনে নেমে আসে চরম অন্ধকার। সেদিনই হারান নিজের মেয়ে অভয়াকে। সেই শোককে শক্তিতে বদলে সুবিচারের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। এবার সেই আন্দোলনের পথ ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে পা রেখেছেন অভয়ার মা। আর জি কর ঘটনার পর থেকে পরিচিত এই মুখ এবার উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন।

    রত্না দেবনাথের (Ratna Debnath) সম্পত্তির পরিমাণ

    বৃহস্পতিবার রত্না দেবনাথ মনোনয়নপত্র জমা দেন। সেই সঙ্গে প্রকাশ্যে আসে তাঁর হলফনামায় উল্লেখ থাকা সম্পত্তির বিস্তারিত।
    হলফনামা অনুযায়ী, মনোনয়ন জমার সময় রত্না দেবনাথের কাছে ছিল নগদ ২০ হাজার টাকা। ও তাঁর স্বামী শেখররঞ্জন দেবনাথের কাছে ছিল ৪০ হাজার টাকা। তাঁদের উভয়েরই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।

    সোদপুরের ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় তাঁদের একটি যৌথ অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টে জমা রয়েছে ১ লক্ষ ৪ হাজার ৭৪ টাকা। একই ব্যাঙ্কে রত্নার ব্যক্তিগত অ্যাকাউন্টে রয়েছে ৯০ হাজার ৪২২ টাকা। নির্বাচনী খরচের জন্য আলাদা করে রাখা হয়েছে মাত্র ৩ হাজার টাকা। এছাড়া তাঁর নামে দুটি ফিক্সড ডিপোজিট রয়েছে—একটিতে ১ লক্ষ এবং অন্যটিতে ৮ লক্ষ টাকা জমা।

    সম্পত্তির মধ্যে স্বামীর সঙ্গে একটি গাড়ির যৌথ মালিকানা রয়েছে। রত্নার কাছে রয়েছে ৩০ গ্রাম সোনার গয়না, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৩৫ হাজার টাকা। উল্লেখ্য, রত্নার অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে ১৯ লক্ষ ২ হাজার ৪৩২ টাকা। তবে তাঁর নামে কোনও জমি বা বাড়ি নেই। শেখররঞ্জন দেবনাথের আর্থিক সম্পত্তির পরিমাণ তাঁর স্ত্রীয়ের তুলনায় বেশি। একই ব্যাঙ্কে তাঁর একাধিক অ্যাকাউন্ট রয়েছে। স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে ১ লক্ষ ৪ হাজার ৭৪ টাকা থাকলেও, অন্যান্য অ্যাকাউন্টে তাঁর সঞ্চয় রয়েছে ১ লক্ষ ২ হাজার ৩৩৯ টাকা। এছাড়া তাঁর নামে তিনটি ফিক্সড ডিপোজিট রয়েছে—১০ লক্ষ, ১৫ লক্ষ এবং ৫ লক্ষ টাকার।

    সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৫ লক্ষ ৯৬ হাজার ৩৪৯ টাকা ৮৩ পয়সা। স্থাবর সম্পত্তি হিসেবে রয়েছে ১০৮০ বর্গফুটের একটি বাড়ি, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। ভোট নিয়ে আত্মবিশ্বাসী অভয়ার মা। যদিও গত কয়েকটি নির্বাচনে বিজেপির ফল খুব একটা আশাব্যঞ্জক হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচন কার্যত ‘ডু অর ডাই’ পরিস্থিতি তৈরি করেছে গেরুয়া শিবিরের কাছে। তাই আবেগঘন এই ইস্যুকে সামনে রেখে অন্তত একটি আসনে জয় পেতে এই প্রার্থীকে গুরুত্ব দেওয়া হয়েছে।

    How much is BJP candidate Ratna Debnath's assets worth

    আরও পড়ুন : পাঁচ বছরে কমেছে সম্পত্তি, নেই গাড়ি-বাড়ি, কত টাকার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়‌?

    ব্যক্তিগত লড়াইয়ের প্রতীক হয়ে ওঠা রত্না দেবনাথ কি ভোটের ময়দানে সেই লড়াইকে সাফল্যে পরিণত করতে পারবেন? নাকি রাজনৈতিক সমীকরণই শেষ কথা বলবে—তার উত্তর লুকিয়ে রয়েছে ফলাফলের দিনেই।

    Click here to Read More
    Previous Article
    ভোটের মুখে বড় রদবদল, ১০০ পুলিশ অফিসারকে ভোটের কাজ থেকে সরাল রাজ্য
    Next Article
    ভোটের আগে অ্যাকশন মোডে ED! একসাথে ১২ জায়গায় তল্লাশি, কোন মামলায়?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment