Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেঘলা আকাশ, আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, সতর্কতা ৮ জেলায়

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। রবিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সাগরে থাকা ঘূর্ণাবর্তের জেরে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে টানা বেশ কয়েকদিন।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    হাওয়া অফিস বলছে, পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। যার প্রভাবে নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর পূর্বাভাসও জারি হয়েছে।

    রবিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এই সমস্ত জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যেতে পারে। কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। ঝড়-বৃষ্টির জেরে আপাতত রাজ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    এদিন কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। আগামীকালের জন্যও এই পূর্বাভাস। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে টানা। রবি ও সোমবারের জন্য আলাদা করে সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।

    South Bengal Weather rains make a comeback in kolkata gusty winds warning in the north

    আরও পড়ুন: অভিনয় ছেড়ে রাজনীতি? ভোটের আগে নতুন ভূমিকায় পরমব্রত, তৃণমূলের হয়ে প্রচার শুরু

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    রবি ও সোমে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। দোসর হবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সোমবার পর্যন্ত চলবে ভারী বর্ষণ। এছাড়া বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টি চলবে। আগামী শনিবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পদ্ধতি নিয়ে বিতর্ক, জরুরি বৈঠকে সংসদ
    Next Article
    কমিশনে ভরসা নেই ! সিসিটিভিতে নজর রাখছে দলের প্রার্থীরাই

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment