Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘মাঝে মাঝে মন ঠিকমতো কাজ করে না’, KKR-এর প্রথম জয়ের পর কেন এমন বললেন রিঙ্কু সিং?

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এ অবশেষে নিজের প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রবিবার টুর্নামেন্টের ২৮ তম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল KKR। ওই ম্যাচে চার উইকেটে জয়লাভ করে কলকাতা। ম্যাচটিতে অপরাজিত ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্সকে জিততে সাহায্য করেন রিঙ্কু সিং। এর আগে এবারের IPL-এ কলকাতা নাইট রাইডার্স তাদের খেলা ৬ টি ম্যাচের মধ্যে ৫ টিতেই হেরেছিল এবং বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হয়। এমতাবস্থায়, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই জয় টুর্নামেন্টে KKR-এর ঘুরে দাঁড়ানোর আশা অবশ্যই বাড়িয়ে দিয়েছে। এদিকে, দলটি ইতিমধ্যেই পয়েন্ট টেবিলে নবম স্থানে উঠে এসেছে। এই ম্যাচে রিঙ্কু ধৈর্য ও নিয়ন্ত্রণের সঙ্গে আগ্রাসন প্রদর্শন করে দলকে জয়ের পথে নিয়ে যান।

    IPL ২০২৬-এ প্রথম জয় পেল কলকাতা (Kolkata Knight Riders):

    ম্যাচ শেষে তিনি বলেন, ‘উত্তেজনা ছিল, কিন্তু কোনও দ্বিধা ছিল না।” তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে যখন পরিস্থিতি আপনার পক্ষে যায় না, তখন আপনি উত্তেজিত বোধ করেন। কিন্তু এমনটা ছিল না যে আমি আমার শটগুলি খেলার ব্যাপারে দ্বিধাগ্রস্ত বা সিদ্ধান্তহীন ছিলাম। আমার ভাবনা ছিল খেলাটা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার।’

    Kolkata Knight Riders get their first win in IPL 2026.

    এই মরশুমে একটি বড় ইনিংসের সন্ধানে থাকা এই বাঁহাতি ব্যাটার ম্যাচের প্রথমেই জীবনদান পান। তারপরেই তিনি ম্যাচটি KKR-এর পক্ষে ঘুরিয়ে দেন। রিঙ্কু বলেন, ‘মাঝে মাঝে এমনটা হয়। মন ঠিকমতো কাজ করে না এবং ফলস্বরূপ ওই ধরণের শট খেলা হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত, ভাগ্য আমার পক্ষে ছিল এবং শেষ পর্যন্ত আমরা ম্যাচটি জিতেছি।’

    আরও পড়ুন: মদ্যপানের পর করতেন গালিগালাজ! নীরজদের কাছ থেকে অভিযোগ মিলতেই বরখাস্ত হলেন কোচ

    এদিকে, রিঙ্কু স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে এই ইনিংসটির জন্য অপেক্ষা করছিলেন এবং এটি তাঁর আত্মবিশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, ‘আমি অনেক ইনিংস খেলেছি এবং একটি বড় ইনিংসের অপেক্ষায় ছিলাম। এই ইনিংসটি আমার জন্য খুব ভালো এবং আমার আত্মবিশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

    আরও পড়ুন: টিপ-তিলকে আর নেই আপত্তি! বিতর্কের সম্মুখীন হয়ে নতুন নির্দেশিকায় কী জানাল লেন্সকার্ট?

    প্রথম জয় নিয়ে অধিনায়ক কী জানালেন: উল্লেখ্য যে, অধিনায়ক অজিঙ্ক রাহানে প্রথম জয়ের পর বিশেষভাবে রিঙ্কু এবং বোলারদের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমি রিঙ্কু, অনুকূল (রায়) এবং বরুণের (চক্রবর্তী) জন্য সত্যিই খুব খুশি। বরুণ যেভাবে বোলিং করেছে। অনুকূলও একটি দুর্দান্ত ঘরোয়া টুর্নামেন্ট কাটিয়েছে।’ অপরদিকে, রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ এই ম্যাচে ফিল্ডিংয়ের ভুলের জন্য আক্ষেপ প্রকাশ করেছেন। যা ম্যাচের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পরাগ বলেন, ‘আমি ভেবেছিলাম উইকেটটি ১৭০ রানের ছিল। কিন্তু আমরা ১০ রান কম করে ফেলি। ভুলটা আমাদের পক্ষ থেকেই হয়েছে।’ পাশাপাশি, ক্যাচ ফেলার কারণেই ম্যাচটি রাজস্থান হেরে গিয়েছে বলে তিনি জানান। ইনিংসের শুরুতেই রিঙ্কুর ক্যাচটি হাতছাড়া হয়। সেই সময়ে রিঙ্কু মাত্র ৮ রানে ব্যাট করছিলেন।

    Click here to Read More
    Previous Article
    গর্গ চট্টোপাধ্যায় নিজেকে ব্রাহ্মণ বলেন উনি আসলে জামাতিদের দলের লোক : তরুণজ্যোতি তিওয়ারি
    Next Article
    আজকের রাশিফল ২০ এপ্রিল, সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment