Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘কঠিন লড়াই’ বঙ্গে! মমতার হয়ে প্রচারে আসছেন কেজরিওয়াল, অংশ নেবেন একাধিক জনসভায়

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: বাংলার দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার ঘিরে বড় চমক। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামতে চলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ ও ২৭ এপ্রিল দু’দিনের সফরে রাজ্যে এসে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে অংশ নেবেন। এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

    বাংলায় মমতার হয়ে প্রচারে নামবেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal):

    তৃণমূল ও আপ সূত্রে খবর, কলকাতায় একাধিক জনসভা এবং প্রচার কর্মসূচিতে অংশ নেবেন কেজরিওয়াল। ২৬ এপ্রিল সন্ধ্যায় টালিগঞ্জ ফাঁড়িতে তৃণমূল নেতা অরূপ বিশ্বাস ও দেবাশিস কুমারের সমর্থনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি নির্বাচনী প্রচারের শেষ পর্বে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সরব হতে পারেন বলেই রাজনৈতিক মহলে জল্পনা।

    আরও পড়ুন: নেটমাধ্যমে ভারতকে ‘পৃথিবীর নরক’ বলে উল্লেখ ট্রাম্পের! কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

    আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, তৃণমূল সুপ্রিমোর আহ্বানেই বাংলায় আসছেন কেজরিওয়াল। ইতিমধ্যেই ফোনে দু’জনের মধ্যে কথাবার্তা হয়েছে এবং তিনি পূর্ণ সমর্থনের বার্তা দিয়েছেন। বাংলার এই নির্বাচনকে ‘ভারতীয় গণতন্ত্রের অন্যতম কঠিন লড়াই’ বলেও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আপ প্রধান।

    তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টির সম্পর্ক নতুন নয়। বরং অতীতেও দুই দলের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া ও সহযোগিতার নজির রয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের একাধিক নেতা সরাসরি আপের সমর্থনে প্রচারে অংশ নিয়েছিলেন। ফলে এই সফর সেই সম্পর্কেরই আরেকটি প্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।

    AAP supremo Arvind Kejriwal will campaign for Mamata in Bengal.

    আরও পড়ুন: প্রিসাইডিং অফিসারের ভুলে ইভিএম মেশিন বিকল, তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফরের তাৎপর্য শুধুমাত্র বাংলার ভোটে সীমাবদ্ধ নয়। বরং জাতীয় স্তরে বিজেপি-বিরোধী শক্তিকে একত্রিত করার বৃহত্তর কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে কেজরিওয়ালের (Arvind Kejriwal) এই পদক্ষেপকে। সব মিলিয়ে, দ্বিতীয় দফার ভোটের আগে এই প্রচার যে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।

    Click here to Read More
    Previous Article
    “আগে লাভ জিহাদ ছিল এখন তার সঙ্গে সঙ্গে ল্যান্ড জিহাদ চলে এসেছে” - Shamik Bhattacharya
    Next Article
    IPL ২০২৬-এ এন্ট্রি পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়ের! খেলবেন এই দলে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment