Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কড়কড়ে ১৫০০ টাকা তো পাচ্ছেন, আর কতদিন মিলবে নিয়ে বেকারভাতা? জানালেন মমতা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের রাজ্যে চর্চার শিরোনামে রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী (Yuvasathi)। পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য এই নয়া প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চ থেকেই এই প্রকল্পের (Government Scheme) আওতায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। এপ্রিলেও ভাতা পেতে শুরু করেছেন অনেকে। কিন্তু কতদিন মিলবে? সেই বিষয়ে জানালেন মুখ্যমন্ত্রী।

    কতদিন মিলবে যুবসাথীর টাকা? Yuvasathi

    এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। বেকারভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ১৫০০ টাকা। যারা স্কলারশিপ পায় তারাও এই ভাতা পাওয়ার যোগ্য। সম্প্রতি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন চাকরী না পাওয়া পর্যন্ত যুবসাথীর টাকা পাবেন। শুধু তাই নয়, চাকরী পাওয়ার ব্যবস্থাও সরকার করবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

    এর আগে উত্তর চব্বিশ পরগণার বনগাঁয় ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, যে আবেদনকারীরা এখনও যুবসাথীর টাকা পাননি, প্রত্যেকেই টাকা পাবেন। মমতা বলেন, ‘যুবসাথীতে যাঁরা টাকা পাচ্ছেন তাঁরা টাকা পাবেন, যাঁরা এখনও পাননি, তাঁরাও টাকা পাবেন।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘যে বেকার যুবক-যুবতীরা যুবসাথীতে নথিভুক্ত হয়েছেন, ভবিষ্যতে তাঁদের কর্মসংস্থানে সাহায্য করা হবে।’

    যুবসাথীতে যাঁরা অনলাইনে আবেদন করছিলেন, তাঁদের ডেটা সরাসরি সিস্টেমে আপলোড হয়ে যাওয়ার কারণে তাঁরা আগে টাকা পেয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে। কারণ তাঁদের আগে ভেরিফিকেশন হয়ে গিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে অনলাইন আবেদন করেও দেরি হচ্ছে কারণ জেলাভিত্তিক যাচাই প্রক্রিয়ায় সময় লেগে যাচ্ছে।

    Yuvasathi

    আরও পড়ুন: বৈভবের বিধ্বংসী ইনিংসে পরাজিত RCB! ‘ভবিষ্যতের তারকা’-কে বিশেষ উপহার দিলেন কোহলি

    আবার অফলাইনে আবেদনের ক্ষেত্রে নথি সিস্টেমে আপলোড ও যাচাই করতে বেশ খানিকটা সময় বেশি লাগছে। সেই কারণে টাকা ঢুকতেও দেরি হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, ভাতার টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে। সবার টাকা একসঙ্গে দেওয়া সম্ভব নয়। সেই কারণেই অনেকের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। তবে শীঘ্রই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে একাধিকবার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    কাটোয়ায় জনজোয়ার! ‘বাংলায় বদলের খেলা দেখাবে কাটোয়া’ — হুঙ্কার মোদির
    Next Article
    ক্ষমতায় এলে প্রথম সিদ্ধান্ত কী? কাটোয়ার মঞ্চ থেকেই বড় কথা বলে দিলেন মোদী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment