Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কমল চিন্তা! ফর্ম ফিল-আপের মাঝেই অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট দিল সরকার

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ জুন থেকে টানা তিন মাস ধরে চলবে অন্নপূর্ণা যোজনার আবেদন। অফলাইন ও অনলাইন দুই মাধ্যমে চলছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। ইতিমধ্যেই টাকাও ঢুকে গিয়েছে অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে। তবে অনেকেরই সমস্যা হচ্ছে ১২ পাতার ফর্ম-ফিল আপ নিয়ে।

    অন্নপূর্ণা যোজনা’র গোটা ফর্ম পূরণ না করলেও হবে গ্রাহ্য | Annapurna Yojana

    সরকার তরফে সাধারণ মানুষের কাছে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে জেলায় জেলায় ‘জনকল্যান শিবির’ করা হয়েছে। তবে ফর্ম পূরণে সহায়তা মিললেও অনেকেরই কাছে সমস্ত তথ্য নেই। অন্নপূর্ণার ১২ পাতার ফর্মে আবেদনকারীর গুচ্ছ গুচ্ছ তথ্যের পাশাপাশি পরিবারের সকল সদস্যেরও তথ্য চাওয়া হয়েছে। এই নিয়ে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষজন। তবে এবার কিছুটা নিশ্চিন্ত হবেন সকলে।

    অন্নপূর্ণা যোজনার দীর্ঘ ফর্ম নিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, আবেদনপত্রের সমস্ত ঘর বাধ্যতামূলকভাবে পূরণ করতেই হবে, এমন কোনও কঠোর নিয়ম কিন্তু নেই। কোনও ঘর পূরণ করতে না পারলে সেখানে ‘নট অ্যাপ্লিকেবল’ লিখে দিলেও ফর্ম গ্রাহ্য হবে।

    মন্ত্রী বলেন, “১২ পাতার যে ফর্মটি দেওয়া হয়েছে, সেটি যেন আরও একটু সহজ করা হয় সেই দাবি উঠছে। আমরা আমজনতার সেই দাবির কথা মাথায় রেখে ফর্মটিকে আরও সহজ ও সংক্ষিপ্ত করার চেষ্টা করছি।” অগ্নিমিত্রার আশ্বাস, “ফর্মে যা যা ঘর রাখা হয়েছে, সেই সব কলামের পুরোটাই নিখুঁতভাবে পূরণ করতে হবে। তাতেও যে আবেদনকারী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, ব্যাপারটা তেমন নয়। সাধারণ মানুষের মনে যে ভয় কাজ করছে, তা দূর হওয়া দরকার।”

    annapurna yojana(13)

    আরও পড়ুন: ৫০,০০০ থেকে ফলোয়ার বেড়ে ৫৮ লক্ষ! বিশ্বকাপে স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়লেন ভোজিনহা

    মন্ত্রীর সংযোজন, “আমরা বারবার বলেছি, ফর্মে যেগুলো আপনারা অনায়াসে পূরণ করতে পারছেন, শুধু সেগুলোই করুন। যেগুলো বুঝতে পারছেন না বা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেখানে লিখে দিন ‘নট অ্যাপ্লিকেবল’। এর জন্য কারোর আবেদন বাতিল হবে না।” অগ্নিমিত্রার এই আশ্বাসে অনেকটাই স্বস্তি এসেছে সাধারণ মানুষের মধ্যে।

    Click here to Read More
    Previous Article
    নাসিরহাটি থেকে বারাসাত যাওয়া আরও সহজ! পুরনো রুটে আবার চালু হয়ে গেল বাস
    Next Article
    নামমাত্র দামে এলপিজি সিলিন্ডার, ফ্রি তে গ্যাস সংযোগ, কী কী সুবিধা উজ্জ্বলা যোজনায়?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment