Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পালাবদলের পর প্রথম একুশে জুলাই! মমতার মেগা সভা হবে তো? বড় আপডেট

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ একুশে জুলাই (21st July)  মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা সভা। বিগত কয়েক বছরে রাজ্যবাসীর কাছে এই ছবিটাই চেনা হয়ে গিয়েছিল। প্রায় মাস দুয়েক আগে থেকে তৃণমূলের (TMC) অন্দরে তোড়জোড় শুরু হয়ে যেত। তবে এই বছর যেন সব ওলটপালট হয়ে গিয়েছে।

    এখনও কিছু ঠিক নেই তৃণমূলের | (TMC)

    মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই পালনের ইতিহাস সুদীর্ঘ। রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই শহিদ দিবস হিসেবে পরিচিত এই বিশেষ দিনে মেগা আয়োজন করতেন। তবে এই বছর জানা যাচ্ছে, একুশে জুলাই কী হবে, কোথায় হবে বা আদৌ সেই সুবিশাল র‍্যালি হবে কিনা তা এখনও ঠিক করেনি তৃণমূল। অন্যদিকে বড় পরিকল্পনা রয়েছে কংগ্রেসের।

    আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে ঘুরছে মোড়! তদন্তকারী অফিসারদের ভূমিকা নিয়ে শুরু তদন্ত

    প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আগেই জানিয়েছিলেন, এই বছর শহিদ মিনারে একুশে জুলাইয়ের কর্মসূচি করবে কংগ্রেস। এই বিষয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী বলেন, “দিল্লির নেতৃত্বের কাছে আমরা আবেদন জানিয়েছি, সর্বোচ্চ স্তরের নেতৃত্বের মধ্যে কেউ যদি সেদিন উপস্থিত থাকতে পারেন। দিল্লি থেকে কেউ না কেউ আসবেন বলে আমরা আশাবাদী”।

    সুমন আরও জানান, শহিদ মিনারে সভা হচ্ছে মানে বড় করেই হবে। সেখানে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, জয়রাম রমেশ, মল্লিকার্জুন খাড়্গের মতো সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে থেকে কেউ না কেউ আসবেন।

    TMC 21st July Shahid Diwas plan still not ready says Chandrima Bhattacharya

    অন্যদিকে তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে একুশে জুলাইয়ের পরিকল্পনা সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এখনও কিছু ঠিক নেই। ঠিক হলে বলব। কিছু ঠিক হয়নি। যখন ঠিক হবে, নিশ্চয়ই সংবাদমাধ্যমকে জানানো হবে”।

    অন্যান্য বছর একুশে জুলাই ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে তৎপরতা তুঙ্গে থাকত। তবে রাজ্যে পালাবদলের পর পাল্টে গিয়েছে সেই ছবি। ভোটে ভরাডুবির পর দলের অন্দরে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। একের পর এক নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিচ্ছেন। বর্তমানে দলনেত্রীর পাশে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষের মতো পুরনো দিনের ‘সৈনিক’রা।

    Click here to Read More
    Previous Article
    ফের হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে গেলেন মমতা
    Next Article
    আয়ুষ্মান ভারতের আবেদন করার আগে দেখে নিন, আপনার রেশন কার্ড যোগ্য কি না

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment