Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সব বেকাররা পাবেন না, যুবশক্তির ৩০০০ টাকা অ্যাকাউন্টে পেতে মানতে হবে এই শর্ত

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির ছাব্বিশের ইস্তেহারের ঘোষণা অনুযায়ী রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সরকার আনবে ‘যুবশক্তি’ প্রকল্প (Yuva Shakti)। এই প্রকল্পের মাধ্যমে বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার৷ পূর্ববর্তী মমতা সরকারের যুবসাথীর বদলে বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশক্তি’ প্রকল্প (Yuva Shakti Scheme) এনেছে বিজেপি সরকার। ভাতার পরিমাণও হবে দ্বিগুন।

    যুবশক্তির ৩০০০ টাকা পেতে একাধিক শর্ত | Yuva Shakti

    ভোটের আগে যুবসাথী প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের ১৫০০ টাকা দিয়েছিল তৃণমূল সরকার। এবার বিজেপি সরকার সেই ভাতার পরিমাণ দ্বিগুন করার প্রতিশ্রুতি দিয়েছিল। ৩০০০ টাকা করে দেওয়া হবে ভাতা। তবে এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্তও রয়েছে৷ সেই শর্তগুলি মেনেই আবেদন করলেই মিলবে ভাতা।

    ‘যুবশ্রী’ প্রকল্পের দ্বিগুন অর্থাৎ ৩০০০ টাকা মিলবে এই ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ। তবে তার জন্য রয়েছে একাধিক শর্তও। আবেদনকারীকে কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই তাঁকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়া আবেদন করার সময় আবেদনকারীকে অবশ্যই সম্পূর্ণ বেকার হতে হবে। উপভোক্তার আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

    সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২২ জুন বাজেটে আগামী ১ বছরে এই প্রকল্পে বরাদ্দের কথা ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী এও বলেন, “ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস, অন্নপূর্ণা যোজনা করেছি। বার্ধক্য ভাতা ও যুবশক্তির নিয়ে আমরা কাজ এগোচ্ছি।”

    পরিসংখ্যান অনুযায়ী পূর্ববর্তী সরকারের আমলে প্রায় ৫৫ লক্ষ উপভোক্তা পেতেন যুবসাথী। এবার এই তালিকাভুক্ত বিপুল সংখ্যক উপভোক্তাদের নথিপত্র ও তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। সম্পূর্ণরূপে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেই দেওয়া হবে যুবশক্তির টাকা।

    yuva shakti(1)

    আরও পড়ুন: ভাতের সঙ্গে জমবে দারুণ, গরমের দুপুরে সজনে ডাঁটার ভর্তা হতে পারে বাড়ির সবার প্রিয় পদ

    জানিয়ে রাখি, যুব শক্তি ভরসা কার্ড’-এর জন্য সরকারি পোর্টাল ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। তবে আবেদন প্রক্রিয়া, ফর্ম জমা দেওয়ার তারিখ এবং অন্যান্য নির্দেশিকা এখনও সামনে আসেনি। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সেগুলো প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    আরজি কর কাণ্ডে ঘুরছে মোড়! তদন্তকারী অফিসারদের ভূমিকা নিয়ে শুরু তদন্ত
    Next Article
    'ওদের এখন খাটেই শোবারই সময়,TMC কাউন্সিলর অনন্যার ওয়ার্ড অফিসে কন্ডোম পাওয়া নিয়ে বিস্ফোরক Sajal Ghosh

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment