Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৩০০ টাকা কমে রান্নার গ্যাস পেতে করতে হবে অপেক্ষা! চালু হল ফর্ম ফিলাপ

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ দেশের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা (PM Ujjwala Scheme)। এর মাধ্যমে ভারতের প্রতিটা কোণায় গ্যাস কানেকশন পৌঁছে দেওয়া হয়েছিল। একইসাথে সরকার মোটা ভর্তুকি দিত এই গ্যাসের সিলিন্ডার রিফিলিংয়ের সময়। কিন্তু বেশ কিছুদিন যাবৎ নতুন এই প্রকল্পে নাম নথিভুক্তকরণ বা নতুন কানেকশন দেওয়া বন্ধ ছিল। এবার পুনরায় চালু হল প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় আবেদন। তবে আবেদন করলেই যে গ্যাস পাওয়া যাবে তা কিন্তু একেবারেই নয় বলে জানাচ্ছেন ইন্ডেন এলপিজি ডিলার সংগঠনের বিজ্ঞ বিশ্বাস।

    আবেদন করলেও মিলবে না PM Ujjwala Yojana-তে গ্যাস সংযোগ

    সোমবার থেকেই গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় ‘জনকল্যাণ শিবির’ এর আয়োজন করা হয়েছে, যেটা আগামী ১৭ই জুন অবধি চলবে। সেখানে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতন করা হো ফর্ম বিলি করা হচ্ছে। তাই আপনিও যদি পিএম উজ্জ্বলা যোজনাতে গ্যাস নিতে চান তাহলে আপনাকে ধৈর্য্য ধরতেই হবে। কারণ সমস্তটা খুঁটিয়ে দেখে তবেই গ্যাস দেওয়া হবে। তাছাড়া গ্যাস সিলিন্ডার ডেলিভারি হতেও আগের তুলনায় বেশি সময় লাগছে। অনেকেরই ডেলিভারির এসএমএস আসার পরেও তারিখ পরিবর্তন হয়ে যাচ্ছে।

    এদিকে গ্যাস ডিলারদের মতে, অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে আবেদন জমা পড়েছে। যার ফলে এই আবেদন একসাথে নিস্পত্তি করা বেশ সময় সাপেক্ষ। ধীরে ধীরে এই আবেদন ভেরিফিকেশন করে ছাড়া হবে বা কানেকশন দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে যদি ৩০০ টাকা কমে অর্থাৎ ৭০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার চান তাহলে অপেক্ষা করতেই হবে।

    আরও পড়ুনঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়েই ১১ ঘন্টার জেরা! সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের

    তিন বছর বন্ধ থাকার পর চালু রেজিস্ট্রেশন

    হ্যাঁ ঠিকই দেখছেন, বিগত ৩ বছর এই প্রকল্প বন্ধ ছিল। তবে এবার প্রশাসন এই প্রকল্পের সুবিধা সকলের কাছে পৌঁছে দিতে চায়। সেই কারণে আবারও চালু হয়েছে রেজিস্ট্রেশন। তাই আপনিও যদি যোগ্য হন আর আপনার হাতে বেশ কিছুটা সময় রয়েছে তাহলে জনকল্যাণ শিবিরে গিয়ে উজ্জ্বলা যোজনার ফর্ম ফিলাপ করে আসতে পারেন।

    প্রসঙ্গত, ২০১৬ সালে চালু হওয়ার পর থেকে চালু হওয়ার পর থেকে তিনটি ধাপে উজ্জ্বল যোজনায় উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে গোটা দেশে প্রায় ১০.৩৫ কোটি পরিবার। যার দমধ্যে  ৮৫ থেকে ৯০ লক্ষ রয়েছে পশ্চিমবঙ্গেই। আর এবার আশা করা হচ্ছে আরও বহু মানুষ কম দামে সিলিন্ডার পেতে এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন। তবে যেখানে কিছুদিন আগেও বছরে ৯টি সিলিন্ডার পাওয়া যেত উজ্জ্বল প্রকল্পে, সেটা এখন কমিয়ে মাত্র ৪টি করে দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়েই ১১ ঘন্টার জেরা! সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment