Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতে উপস্থিত হয়েই ‘গায়েব’ বর্ষা! ‘মনসুন পজ’-এ বাড়ছে উদ্বেগ, সামনে এল স্যাটেলাইট ছবি

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: জুনের শুরুতেই স্বাভাবিকের চেয়ে আগেভাগে দেশে প্রবেশ করেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি (Monsoon) বায়ু। কিন্তু প্রবেশের পরই যেন আচমকা থমকে গিয়েছে বর্ষার অগ্রগতি। দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির ঘাটতি উদ্বেগ বাড়িয়েছে কৃষক থেকে আবহাওয়াবিদ সকলেরই। ভারতের আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, বর্ষা বিদায় নেয়নি, বরং দেশ বর্তমানে এক বিরল ‘মনসুন পজ়’ বা মৌসুমি বায়ুর সাময়িক বিরতির মুখে পড়েছে। ৪ জুন থেকে ১৫ জুনের মধ্যে দেশজুড়ে বৃষ্টির ঘাটতি প্রায় ৬৪ শতাংশে পৌঁছেছে। যদিও এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে মৌসম ভবন।

    ভারতে জুন মাসেই শেষ হয়ে যাবে বর্ষা (Monsoon)! সামনে এল স্যাটেলাইট ছবি

    IMD-এর তথ্য অনুযায়ী, ৪ থেকে ১৫ জুনের মধ্যে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত (Monsoon) হওয়ার কথা ছিল ৫৩.৭ মিলিমিটার। কিন্তু বাস্তবে বৃষ্টি হয়েছে মাত্র ১৯.২ মিলিমিটার। আবহাওয়াবিদদের বিশ্লেষণে দেখা গিয়েছে, দক্ষিণ, মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টির ঘাটতি প্রকট হয়েছে। ১৫ জুনের INSAT-3DS উপগ্রহ চিত্রেও দক্ষিণ ও মধ্য ভারতের আকাশ প্রায় মেঘহীন দেখা গিয়েছে। বর্ষার ঘন মেঘের উপস্থিতি মূলত সীমাবদ্ধ রয়েছে হিমালয় সংলগ্ন এলাকা এবং উত্তর-পূর্ব ভারতে। এর ফলে দেশের একাধিক রাজ্যে ভ্যাপসা গরম এবং আর্দ্রতা বাড়লেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলছে না।

    আরও পড়ুন: ব্রিটিশ আমলের রেওয়াজে ইতি! ভারতীয় সেনায় নয়া ড্রেস কোড, বদলে যাচ্ছে বহু পুরনো নিয়ম

    আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সমস্যার মূল কারণ সমুদ্র নয়, বরং বায়ুমণ্ডলের উচ্চস্তরে ঘটে যাওয়া পরিবর্তন। আরব সাগর ও বঙ্গোপসাগরে পর্যাপ্ত জলীয় বাষ্প থাকলেও বৃষ্টি সৃষ্টির উপযুক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে না। কারণ, বায়ুমণ্ডলের উচ্চস্তরে থাকা শক্তিশালী ‘ওয়েস্টার্লি জেট স্ট্রিম’ তার স্বাভাবিক অবস্থান থেকে অনেকটাই দক্ষিণে সরে এসেছে। এর প্রভাবে দুর্বল হয়ে পড়েছে ‘ইস্টার্লি জেট স্ট্রিম’, যা ভারতের বর্ষা ব্যবস্থার অন্যতম প্রধান চালিকাশক্তি। সাধারণত ইস্টার্লি জেট সক্রিয় থাকলে ভূমির উষ্ণ বাতাস উপরের দিকে উঠে গিয়ে মেঘ সৃষ্টি করে এবং ভারী বৃষ্টিপাত ঘটায়। কিন্তু বর্তমানে সেই প্রক্রিয়া ব্যাহত হওয়ায় বর্ষা কাগজে-কলমে এগোলেও বাস্তবে বৃষ্টি দেখা যাচ্ছে না।

    এই পরিস্থিতির মধ্যেও পশ্চিমবঙ্গের জন্য কিছুটা আশার খবর রয়েছে। IMD-এর সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওডিশা, ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশেও বর্ষার অগ্রগতি হয়েছে। যদিও এই রাজ্যগুলিতেও আকাশে এখনও ঘন মেঘের দেখা মিলছে না। ফলে ভ্যাপসা গরম এবং বৃষ্টির ঘাটতি নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। কৃষক মহলেও এই পরিস্থিতি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, কারণ বর্ষার বৃষ্টির উপর নির্ভর করেই দেশের বড় অংশের কৃষিকাজ পরিচালিত হয়।

    Monsoon to end in India by June! Satellite images revealed.

    আরও পড়ুন: বিক্ষোভ দেখাতে গিয়ে চরম হেনস্থা! ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে কিল-চড়, ভাইরাল ভিডিও

    তবে আশার আলোও দেখাচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁদের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে উচ্চস্তরের ওয়েস্টার্লি জেট স্ট্রিম দুর্বল হতে শুরু করবে। এর ফলে ইস্টার্লি জেট স্ট্রিম আবার সক্রিয় হয়ে মৌসুমি (Monsoon) বায়ুর স্বাভাবিক চক্রকে পুনরুজ্জীবিত করতে পারে। সেই পরিস্থিতিতে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ-সহ দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর বর্ষা ফের ছন্দে ফিরবে বলেই আশা আবহাওয়া বিশেষজ্ঞদের। আর সেই আশাতেই চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছেন দেশের কোটি কোটি কৃষক ও সাধারণ মানুষ।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ১৬ জুন, পারিবারিক জীবন সুখের হবে এই চার রাশির
    Next Article
    প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়েই ১১ ঘন্টার জেরা! সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment