Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    খুলছে কপাল! শিক্ষক-শিক্ষিকাদের DA নিয়ে বড় ঘোষণা মমতার

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মত ইতিমধ্যে সরকারি কর্মচারীদের ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (Dearness Allowance) দিয়েছে রাজ্য সরকার। এমনটাই সম্প্রতি দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে রাজ্যের শিক্ষকদের একাংশের অভিযোগ, ডিএ বা যে কোনো সুবিধার ক্ষেত্রে বঞ্চিতদের তালিকায় সবার উপরে তাদের অবস্থান। সম্প্রতি নির্বাচনে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ক্ষোভ যখন বাড়ছে সেই সময় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানালেন শিক্ষক-শিক্ষিকারাও শীঘ্রই বকেয়া ডিএ পাবেন।

    শিক্ষক-শিক্ষিকাদের ডিএ শীঘ্রই : মমতা | Dearness Allowance

    হাড়োয়ার সভা থেকে তৃণমূল সুপ্রিমো জানালেন ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত এই সময়ের বকেয়া ডিএ শীঘ্রই পেতে চলেছেন শিক্ষক-শিক্ষিকারা। ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতিতে শিক্ষিকমহলে কিছুটা হলেও ক্ষোভ কমতে পারে বলে মনে করা হচ্ছে।

    প্রসঙ্গত, একদিন আগেই বিজেপি ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন লাগু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে রাজ্য। তবে কবে সেই ঘোষণা কার্যকর হবে সেই সংক্রান্ত কোনো আপডেট নেই।

    নয়া পে কমিশন সংক্রান্ত কোনো উচ্চবাচ্য না থাকলেও শিক্ষক-শিক্ষিকাদের বকেয়া ডিএ মেটানো নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভোট-অন-অ্যাকাউন্ট বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মমতা সরকার। তবে সেই বর্ধিত ডিএ এখনও অধরাই।

    বিধানসভায় ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে গত ৫ ফেব্রুয়ারী। তার প্রায় দু’ মাস পরেও কেন মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হল না সেই নিয়ে হতাশ সরকারি কর্মীরা। বাজেটে অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার বিষয়টি জানিয়েছিলেন।

    আরও পড়ুন: উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর, জলপাইগুড়ি রুটে বিশেষ ট্রেন পরিষেবা বাড়ল

    অর্থপ্রতিমন্ত্রী আরও জানিয়েছিলেন বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে এখনও সেই বিষয়ে কোনো আপডেট নেই। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যে। বাজেটে ঘোষিত ডিএ বৃদ্ধি নিয়ে এখনও কোনও ভালো খবর না আসায় শঙ্কায় কর্মচারীমহল।

    Click here to Read More
    Previous Article
    Narendra Modi Live | মোদির মেগা কভারেজ | Katwa | Jangipur | Kushmandi | West Bengal | Banglahunt
    Next Article
    হঠাৎ হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল, চাপে যাত্রীরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment