Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জীবনের সেরা মুহূর্ত, তবুও…! মোদিকে দেখে কী ভুল করে বসলেন সেই ঝালমুড়িওয়ালা?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের প্রচারের মাঝে ঝাড়গ্রামে হঠাৎই এক সাধারণ ঝালমুড়ির দোকানে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে দাঁড়িয়েই ঝালমুড়ি খান, দোকানদারের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন। পুরো ঘটনাটা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কিন্তু এই ঘটনার পরেই সেই ঝালমুড়ি বিক্রেতার মনে থেকে যায় একটা আফশোস, যেটা তিনি বারবার মনে করছেন।

    প্রধানমন্ত্রীকে (Narendra Modi) নিয়ে কোন আফসোস বিক্রমের?

    ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারের ফাঁকেই এই ঘটনা। বিক্রম সাউ নামে এক ঝালমুড়ি বিক্রেতার দোকানে গিয়ে দাঁড়ান প্রধানমন্ত্রী। হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী (Narendra Modi) সামনে দাঁড়ানোয় প্রথমে কিছুটা হতভম্ব হয়ে পড়েন বিক্রম। পরে তিনি নিজেই ঝালমুড়ি বানিয়ে দেন মোদিকে। খাওয়ার সময় প্রধানমন্ত্রী শুধু ঝালমুড়ির স্বাদই নেননি, বিক্রমের সঙ্গেও কথা বলেন। তাঁর নাম, বাড়ি কোথায়, পরিবার কেমন, সবই জানতে চান। বিক্রম জানান, তিনি বিহারের গয়া থেকে এসেছেন এবং দারিদ্র্যের কারণে নবম শ্রেণির পর পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে। এখন ঝালমুড়ি বিক্রি করেই প্রতিদিন প্রায় ১০০০ থেকে ১২০০ টাকা আয় করেন।

    ঝালমুড়ির দাম জানতে চাইলে বিক্রম প্রথমে টাকা নিতে চাননি। কিন্তু প্রধানমন্ত্রী (Narendra Modi) স্পষ্ট জানিয়ে দেন, “এভাবে হবে না।” এরপর নিজের পকেট থেকে টাকা বের করে বিক্রমের হাতে তুলে দেন। এই পুরো দৃশ্য দেখে আশপাশের মানুষজন বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অনেকেই হাততালি দিতে শুরু করেন। মুহূর্তটা যেন উৎসবের মতো হয়ে উঠেছিল।

    কিন্তু প্রধানমন্ত্রী (Narendra Modi) চলে যাওয়ার পরই অন্য এক অনুভূতি এসে ভর করে বিক্রমের মনে। এত বড় একটা সুযোগ পেয়েও তিনি একটা জিনিস করতে পারেননি অটোগ্রাফ নেওয়া। পরে তিনি নিজেই বলেন, “সব ঠিক ছিল, কিন্তু একটা আফশোস রয়ে গেল। আমি অটোগ্রাফ চাইতে পারলাম না।”

    আরও পড়ুনঃ কর্মচারীদের ভোটেই কারচুপি? রানাঘাটে হচ্ছে টা কী? বিস্ফোরক অভিযোগে তোলপাড়

    বিক্রমের কথায়, সেই সময় তিনি এতটাই নার্ভাস হয়ে পড়েছিলেন যে মাথায়ই আসেনি প্রধানমন্ত্রীর (Narendra Modi) থেকে অটোগ্রাফ নেওয়ার কথা। এখন বারবার সেই মুহূর্তটাই মনে পড়ছে তাঁর। তিনি বলেন, “একটা কাগজ-কলম চাইলেই হতো, কিন্তু তখন মাথায়ই এল না।” এখনও দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি বানাতে বানাতে সেই ঘটনাই মনে পড়ে তাঁর। মুখে হাসি থাকলেও ভিতরে কোথাও একটা আক্ষেপ রয়ে গেছে। বিক্রম নিজেই স্বীকার করছেন, এই ছোট্ট ভুলটাই হয়তো সারাজীবন মনে থেকে যাবে।

    Click here to Read More
    Previous Article
    জম্মু-কাশ্মীরে বড়সড় দুর্ঘটনা, যাত্রীবোঝাই বাস খাদে পড়ে মর্মান্তিক পরিণতি, মৃতের সংখ্যা বেড়ে ১৫
    Next Article
    হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে সরাসরি চ্যালেঞ্জ! সোজা ডিভিশন বেঞ্চে গেল কমিশন, কোন মামলায়?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment