Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হয়ে যান সতর্ক! জাতীয় সড়কে ওভারলোডিং হলেই এবার কড়া অ্যাকশন, বড় পদক্ষেপ কেন্দ্রের

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: জাতীয় সড়কে (National Highways) ওভারলোডেড তথা অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক চালকদের এবার সতর্ক হতে হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক জাতীয় সড়কে ওভারলোডিংয়ের ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করছে। সংশ্লিষ্ট মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে, ধারণক্ষমতার চেয়ে বেশি পণ্য বহনকারী ট্রাকগুলিকে ২ থেকে ৪ গুণ বেশি জরিমানা করা হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই নতুন নিয়মটি আগামীকাল অর্থাৎ ২৫ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে।

    জাতীয় সড়কে (National Highways) ওভারলোডিং হলেই এবার কড়া অ্যাকশন:

    জারি করা হয়েছে বিজ্ঞপ্তি: ইতিমধ্যেই সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের (MORTH) জারি করা ‘জাতীয় মহাসড়ক ফি বিধি’ বিজ্ঞপ্তি অনুসারে, নতুন নিয়মটি আগামী ১৫ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে। এখন থেকে, জাতীয় সড়কে চলাচলকারী ট্রাকগুলির ওজন (GVW) পার্মিসেবল ওজনের মধ্যে থাকলে কিছু বলা হবে না। তবে, এর চেয়ে বেশি ওজন বহনকারী যানবাহনের ক্ষেত্রে ফি ধার্য করা হবে। সরকার বলছে, এই পদক্ষেপের লক্ষ্য হল নির্ধারিত লোড সীমা মেনে চলার বিষয়টি নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও মহাসড়কের পরিকাঠামো রক্ষা করা।

    Strict action in case of overloading on National Highways.

    কী পরিবর্তন হয়েছে: মন্ত্রক কর্তৃক জারি করা সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে পার্মিসেবল লিমিটের চেয়ে অতিরিক্ত ভার বহনকারী যানবাহনের ওপর অতিরিক্ত ভারের শতাংশের ভিত্তিতে ফি ধার্য করা হবে। তবে, ধারণক্ষমতার চেয়ে ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ভারের জন্য কোনও ওভারলোড ফি ধার্য করা হবে না, কিন্তু, ১০ শতাংশের বেশি বা ৪০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ভার বহনকারী ট্রাকের ক্ষেত্রে মূল হারের দ্বিগুণ চার্জ করা হবে। এছাড়াও, নির্ধারিত ওজনের ৪০ শতাংশের বেশি বহনকারী যানবাহনের ক্ষেত্রে মূল হারের ৪ গুণ চার্জ করা হবে।

    আরও পড়ুন: বড় ঘোষণা LIC-র! ২২ লক্ষ বিনিয়োগকারী পাবেন দুর্দান্ত উপহার

    আগে ওজন করা হবে: জাতীয় সড়কগুলির টোল বুথের কাছে ওজন মাপার যন্ত্র বা ওয়েব্রিজ স্থাপন করা হয়েছে। সেখানে ‘ধর্ম কাঁটা’ নামে পরিচিত অনুমোদিত ওজন মাপার যন্ত্র বসানো হয়েছে। এই টোল বুথগুলিতে ট্রাক ও অন্যান্য বাণিজ্যিক যানবাহনের ওজন মাপা হবে। যানবাহনে বোঝাই করা পণ্যের ওজন নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া গেলে তাৎক্ষণিক চার্জ আরোপ করা হবে।

    আরও পড়ুন: ভাঙবেন সচিনের রেকর্ড? কবে টিম ইন্ডিয়ায় অভিষেক বৈভব সূর্যবংশীর? মিলল আপডেট

    FASTag-এর মাধ্যমে সংগ্রহ করা হবে অর্থ: এদিকে, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, যানবাহণের ওপর আরোপিত অতিরিক্ত পণ্য বহনের ফি শুধুমাত্র FASTag-এর মাধ্যমেই সংগ্রহ করা হবে। এছাড়াও, অতিরিক্ত পণ্য বোঝাই করা যানবাহনের বিবরণ নথিভুক্ত করা হবে এবং জাতীয় যানবাহন রেজিস্টার (VAHAN)-এ রিপোর্ট করা হবে বলেও জানা গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    একের পর এক বড় সংস্থাকে টেক্কা! এবার যা করে দেখাল আদানি গ্রুপের এই সংস্থা, জানলে হবেন ‘থ’
    Next Article
    আর্থিক সঙ্কটে ধুঁকছে ‘কাঙাল’ পাকিস্তান! ঋণ মেটানোর জন্যও পাততে হচ্ছে হাত

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment