Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একের পর এক বড় সংস্থাকে টেক্কা! এবার যা করে দেখাল আদানি গ্রুপের এই সংস্থা, জানলে হবেন ‘থ’

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রুপের (Adani Group) কোম্পানি আদানি গ্রিন এনার্জি লিমিটেড কেয়ারএজ-ইএসজি রেটিংস লিমিটেড থেকে ৮৭.৩ স্কোরসহ একটি কেয়ারএজ-ইএসজি ১+ রেটিং পেয়েছে। জানিয়ে রাখি যে, কেয়ারএজ-ইএসজি হল সেবি (SEBI)-তে রেজিস্টার্ড একটি ইএসজি রেটিং প্রদানকারী সংস্থা। এই স্কোরের মাধ্যমে, কেয়ারএজ-ইএসজি দ্বারা মূল্যায়িত সমস্ত ভারতীয় কোম্পানির মধ্যে আদানি গ্রিন এনার্জি লিমিটেড শীর্ষস্থান অধিকার করেছে। এই প্রসঙ্গে কেয়ারএজ-ইএসজি একটি বিবৃতিতে জানিয়েছে যে, আদানি গ্রিন লিমিটেডকে দেওয়া এই রেটিংটি রিনিউয়েবল এনার্জি সেক্টরে সাসটেনেবল পদ্ধতির দিকে কোম্পানির দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে। আরও জানা গিয়েছে যে, কোম্পানিটি তার ইএসজি যাত্রাপথে শক্তিশালী কর্মক্ষমতা প্রদর্শন করেছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওয়াটার ম্যানেজমেন্ট এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ জীববৈচিত্র্য সংরক্ষণেও আদানি গ্রিন ভূমিকা পালন করেছে। আসলে এই রেটিংটি একটি বৃহৎ ইউটিলিটি-স্কেল রিনুয়েবল এনার্জি ডেভেলপার হিসেবে আদানি গ্রিনের কার্যক্রমে সাস্টেনেবিলিটিকে অন্তর্ভুক্ত করার বিষয়টি প্রতিফলিত করে।

    আদানি গ্রিন (Adani Group) করল বাজিমাত:

    কীসের ভিত্তিতে হয় মূল্যায়ন: জানিয়ে রাখি যে, কেয়ারএজ-ইএসজির মূল্যায়নটি মূলত পরিবেশগত, সামাজিক এবং শাসনতান্ত্রিক (ইএসজি) ঝুঁকি ও সুযোগের ব্যাপক মূল্যায়নের ওপর ভিত্তি করে করা হয়। এতে বিভিন্ন সূচক এবং শিল্প সেক্টরের সমকক্ষদের সাপেক্ষে কোম্পানিগুলিকে তুলনা করা হয়। এই রেটিংটি প্রতিষ্ঠান সম্পর্কিত ভালো রেটিং, পলিসি, ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইএসজি বিবেচনাসমূহ অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরিবেশগত ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনায় আদানি গ্রিনের পদ্ধতিগত দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে।

    This company of Adani Group achieved a great score.

    লাভবান হবে কোম্পানিটি: এই স্বীকৃতি প্রত্যক্ষভাবে লাভবান করবে আদানি গ্রুপকে। পাশাপাশি, ওই গ্রুপকে রিনুয়েবল এনার্জি থেকে শুরু করে বন্দর, লজিস্টিকস এবং ইউটিলিটি সহ ইনফ্রাকচার বেসড পোর্টফলিওতে সাস্টেনিবিলিটি যুক্ত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। মূলত, ইএসজি অন্তর্ভুক্তি ক্রমবর্ধমানভাবে বিভিন্ন ব্যবসায় সুশাসন পদ্ধতি, রিস্ক ম্যানেজমেন্ট কাঠামো এবং দীর্ঘমেয়াদী মূলধন বরাদ্দকে রূপ দিচ্ছে। এদিকে কেয়ারএজ-ইএসজি আদানি গ্রুপের রেটিং বিনিয়োগকারী এবং ঋণদাতাদের মধ্যেও কোম্পানিটি সম্পর্কে গুরুত্ব প্রদান করবে।

    আরও পড়ুন: হয়ে যান সতর্ক! জাতীয় সড়কে ওভারলোডিং হলেই এবার কড়া অ্যাকশন, বড় পদক্ষেপ কেন্দ্রের

    কী জানিয়েছেন আদানি গ্রুপের সিইও: এই প্রসঙ্গে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও আশীষ খান্না বলেন, ‘সর্বোচ্চ ইএসজি স্কোর অর্জন করাটা বৃহৎ পরিসরে টেকসই উন্নয়নকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আদানি গ্রিন এনার্জির অঙ্গীকারের একটি জোরালো স্বীকৃতি। এই স্বীকৃতি ইএসজি গভর্নেন্সের প্রতি আমাদের সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গি, জলবায়ু ঝুঁকির সক্রিয় ব্যবস্থাপনা এবং প্রত্যেক হিতধারকের জন্য দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টির বিষয়টিকে বৈধতা দেয়।’ কোম্পানিটি জানিয়েছে যে, জিরো-ওয়েস্ট-টু ল্যান্ডফিল, সিঙ্গেল-ইউজ-প্লাস্টিক-ফ্রি এবং নেট ওয়াটার পজিটিভ কার্যক্রমের সার্টিফিকেশন প্রমাণ করে যে, বৃহৎ পরিসরে রিনিউয়েবল শক্তির উন্নয়ন দায়িত্বশীল এবং সাসটেনেবল উভয়ই হতে পারে। কোম্পানিটি আরও জানিয়েছে যে, ইতিবাচক সামাজিক প্রভাবের সঙ্গে উন্নত ডিজিটালাইজেশন এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে এটি সাসটেনেবল এনার্জি সেক্টরে গ্লোবাল লিডার হিসেবে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করছে এবং একইসঙ্গে বিশ্বব্যাপী জ্বালানি রূপান্তরেও একটি অর্থবহ অবদান রাখছে।

    আরও পড়ুন: বড় ঘোষণা LIC-র! ২২ লক্ষ বিনিয়োগকারী পাবেন দুর্দান্ত উপহার

    কেয়ারএজ-এর সিইও কী জানিয়েছেন: এদিকে, কেয়ারএজ-ইএসজি-এর সিইও সৈকত রায় মন্তব্য করেছেন যে, আদানি গ্রিন এনার্জি লিমিটেডের ইএসজি রেটিং তাদের রিনুয়েবল এনার্জি অপারেশন এবং লং টার্ম গ্রোথে সাসটেনেবলিটি অন্তর্ভুক্ত করার দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে। তিনি আরও বলেন যে, আদানি গ্রিনের কর্মক্ষমতা পরিবেশগত ও সামাজিক ঝুঁকির পদ্ধতিগত ব্যবস্থাপনাকে প্রতিফলিত করে। এদিকে, কেয়ারএজ-ইএসজি-এর চিফ রেটিংস অফিসার নিকুঞ্জ দুবে মন্তব্য করেছেন যে, শিল্প সেক্টরের সমকক্ষদের তুলনায় ৮৭.৩-এর ইএসজি স্কোরটি ওই কোম্পানির কার্যক্রম ও পরিচালনায় ইএসজি-সম্পর্কিত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করার একটি পদ্ধতিগত এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। এই দৃষ্টিভঙ্গিটি কোম্পানির প্রতিষ্ঠিত গভর্নেন্স স্ট্রাকচার পরিবেশগত ব্যবস্থাপনা পদ্ধতি এবং তথ্য প্রকাশে স্বচ্ছতা দ্বারা সমর্থিত হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    বিতর্কে চেম্বার এসে জয় শ্রীরাম বললেই মিলবে 500 টাকা ছাড় দেওয়া চিকিৎসক ! || JaiShriRam
    Next Article
    হয়ে যান সতর্ক! জাতীয় সড়কে ওভারলোডিং হলেই এবার কড়া অ্যাকশন, বড় পদক্ষেপ কেন্দ্রের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment