Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হয়ে যান সাবধান! FASTag বার্ষিক পাসের ক্ষেত্রে এই ভুল করলেই পড়বেন বিপদে, সতর্ক করল NHAI

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: ফাস্টট্যাগ (FASTag) পরিষেবাকে কেন্দ্র করে নতুন ধরনের অনলাইন প্রতারণার ছক সামনে আসতেই সতর্কবার্তা জারি করল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। জনস্বার্থে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভুয়ো বার্ষিক পাসের নামে সাধারণ মানুষকে টার্গেট করছে প্রতারকচক্র। ডিজিটাল লেনদেনের যুগে এই ধরনের কেলেঙ্কারি নতুন নয়; তবে, এবার ফাস্টট্যাগ ব্যবহারকারীদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

    অনলাইনে ভুয়ো ফাস্টট্যাগ (FASTag) পরিষেবা নিয়ে সতর্কবার্তা NHAI-এর:

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতারকরা নকল ওয়েবসাইট তৈরি করে এবং ভুয়ো লিঙ্ক ছড়িয়ে দিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে। এইসব প্ল্যাটফর্মে আকর্ষণীয় অফারের নামে ফাস্টট্যাগ বার্ষিক পাস বিক্রির প্রলোভন দেখানো হচ্ছে। অথচ বাস্তবে এই পাস শুধুমাত্র  রাজমার্গযাত্রা অ্যাপের মাধ্যমেই পাওয়া যায়। অন্য কোনও ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হলে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে সংস্থা।

    আরও পড়ুন: অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা! গড়েছেন ১৭,২৮২ কোটির কোম্পানি, চমকে দেবে সদ্যপ্রয়াত ‘ভুজিয়া সম্রাট’ শিব রতনের কাহিনি

    কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ধরনের প্রতারণার শিকার হলে ব্যবহারকারীদের শুধু আর্থিক ক্ষতিই নয়, ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকিও রয়েছে। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য বা ব্যক্তিগত ডেটা হাতিয়ে নিয়ে পরবর্তীতে আরও বড় ধরনের প্রতারণা চালানো হতে পারে। ফলে যে কোনও সন্দেহজনক লিঙ্ক বা অফার এড়িয়ে চলার জন্য জোর দেওয়া হয়েছে।

    সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই ভুয়ো ওয়েবসাইটগুলি দেখতে প্রায় আসল সরকারি পোর্টালের মতোই। আধুনিক সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কৌশল ব্যবহার করে এগুলিকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে সহজেই উপরের দিকে দেখা যায়। ফলে সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়ে পড়ছেন এবং অনিচ্ছাকৃতভাবে প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন।

    NHAI issues warning on fake online FASTag services.

    আরও পড়ুন: বেসরকারি হাসপাতালে কমবে চিকিৎসার খরচ! আমজনতাকে স্বস্তি দিতে বড় পদক্ষেপের পথে কেন্দ্র

    এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে বার্তা, সচেতন থাকাই একমাত্র উপায়। কোনও অজানা লিঙ্কে ক্লিক না করা, শুধুমাত্র সরকারি অ্যাপ বা নির্ভরযোগ্য মাধ্যম ব্যবহার করা এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে। ফাস্টট্যাগ (FASTag) ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

    Click here to Read More
    Previous Article
    বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা সহ আরো ৭ সাংসদ !
    Next Article
    নিত্যযাত্রীদের কমবে চিন্তা! এবার ট্রাফিক সিগন্যালে বাঁচবে সময়, AI করবে মুশকিল আসান

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment