Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওড়া ডিভিশনে ট্রেন বিপর্যয়! একসঙ্গে বাতিল ৪০+ লোকাল, চাপে যাত্রীরা

    6 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রবিবার ছুটির দিনে অনেকেই ভেবেছিলেন একটু স্বস্তিতে ট্রেনে যাতায়াত করবেন। কিন্তু হঠাৎই বড় ধাক্কা। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে রেললাইন ও সিগন্যালিংয়ের জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য একসঙ্গে বহু লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল (Trains Cancelled) করা হয়েছে। এর জেরে হাওড়া, বর্ধমান, ব্যান্ডেল, কাটোয়া, আসানসোল, একাধিক গুরুত্বপূর্ণ শাখায় যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে।

    হাওড়া ডিভিশন ট্রেন বাতিল তালিকা (Trains Cancelled)

    পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ এপ্রিল হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় বড়সড় পরিবর্তন আনা হয়েছে। একদিকে একাধিক ট্রেন বাতিল (Trains Cancelled), অন্যদিকে কিছু ট্রেনের সময় ও রুটেও পরিবর্তন করা হয়েছে।

    • হাওড়া থেকে যে ট্রেনগুলি বাতিল (Trains Cancelled) করা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৮২৯, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬০৩১, ৩৬০৩৩ এবং ৩৭৯১৫।
    • বর্ধমান শাখা থেকেও বেশ কিছু ট্রেন বাতিল (Trains Cancelled) হয়েছে। তালিকায় রয়েছে ৩৭৮৩৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪, ৩৬৮৩৬, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৬৩৫১৭ এবং ৬৩৫২১।
    • ব্যান্ডেল থেকে বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮ এবং ৩৭২৫০।
    • মেমারি থেকে ৩৭৬৫২ ও ৩৭৬৫৬ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে।
    • চন্দনপুর থেকে ৩৬০৩৪ ও ৩৬০৩২ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে।
    • আসানসোল শাখা থেকেও ৬৩৫১৪ ও ৬৩৫১৬ নম্বর ট্রেন বন্ধ রাখা হয়েছে।
    • কাটোয়া থেকে ৩৭৯২৪, ৩৫০৬১ ও ৫৩০১১ নম্বর ট্রেন বাতিল।
    • আজিমগঞ্জ থেকে ৫৩০১৪ ও ৩৫০৬২ নম্বর ট্রেন চলবে না।

    এছাড়া, ৬৩৫২০/৬৩৫১৯ বোকারো স্টিল সিটি – বর্ধমান – বোকারো স্টিল সিটি মেমু ট্রেনটির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই ট্রেনটি আর বর্ধমান পর্যন্ত যাবে না, আসানসোল থেকেই চলাচল করবে এবং সেখান থেকেই ফিরে যাবে।

    রক্ষণাবেক্ষণের কারণে কিছু ট্রেনের সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে।

    • ৬৩০৮১ রামপুরহাট-জসিডি মেমু নির্ধারিত সময়ের থেকে দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে।
    • ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ মেমু প্রায় ২ ঘণ্টা দেরিতে চলবে।
    • ১৩০১৬ জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেসকে পথে প্রায় ১৪০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
    • ৫৩০১৬ আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনও প্রায় ৩০ মিনিট দেরিতে চলবে।

    Indian Railways trains cancelled in Howrah division over weekend

    আরও পড়ুনঃ একদিনে তিন তিনটি অভিযান, ভোটের আগে কলকাতায় উদ্ধার বিপুল নগদ

    রেলের তরফে জানানো হয়েছে, এই সমস্ত পরিবর্তন রেললাইন ও সিগন্যালিং ব্যবস্থার জরুরি মেরামতির জন্য করা হচ্ছে। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে যাত্রীদের জানানো হয়েছে রেল যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের আপডেট দেখে নেওয়াই এখন সবচেয়ে বুদ্ধিমানের (Trains Cancelled)।

    Click here to Read More
    Previous Article
    শিলিগুড়িতে মোদির রোড শো চলাকালীন অ্যাম্বুলেন্সকে পথ ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী
    Next Article
    ভোটের আগে বড় ধাক্কা! ১৫২ কেন্দ্রে তালিকা প্রকাশ, তবু নেই ফর্ম-৬-এর হিসেব

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment