Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্যাস পরিষেবায় বড় গণ্ডগোল! শয়ে শয়ে বুকিং বাতিল, বিপাকে ডিস্ট্রিবিউটাররা

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে একমাস আগের ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। কারণ দেশ জুড়ে দেখা দিয়েছিল সিলিন্ডারের (LPG Cylinder) আকাল। তবে এবার ছবিটা একেবারেই পাল্টে গেছে। কারণ এলপিজি বুকিং নয়, বরং বাতিল করার হিড়িক দেখা দিচ্ছে। যার ফলে যথারীতি সমস্যার সম্মুখীন হচ্ছেন এলপিজির ডিস্ট্রিবিউটার। কারণ কোথায় গ্যাস ডেলিভারি করবেন কোথায় বুকিং হল তা খুঁজতে গিয়েই যথারীতি কাল ঘাম ছুটছে তাদের।

    বুকিং আছে, ডেলিভারি নেই! LPG সিলিন্ডারে বাড়ছে ক্যানসেলেশন (LPG Cylinder)

    ইরান ও আমেরিকার যুদ্ধের ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছিল এলপিজি গ্যাস সিলিন্ডারের আকাল (LPG Cylinder)। পাশাপাশি এই সংকট দেখা দেয় ভারত জুড়ে। যার ফলে দেশবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয়। এমনকি এখনো যে পুরো সংকট কেটে গিয়েছে তা নয়। তবে কিছুটা হলেও আগের থেকে অবস্থা স্থিতিশীল হয়েছে। যার কপালে এবার ঠিক পড়েছে গ্যাস বাতিল করার।

     LPG Cylinder cancellations are increasing

    আরও পড়ুন: নরেন্দ্রপুরে রোমহর্ষক কাণ্ড! বন্ধ ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ দেহ উদ্ধার, সম্পর্কের দ্বন্দ্বে কি খুন?

    এবার এই গ্যাস বাতিল করার ফলে যথারীতি বেজায় সমস্যায় পড়েছেন এলপিজির ডিস্ট্রিবিউটরা। কারণ, অনেকে গ্যাস বুকিং করার পরও বাড়িতে গ্যাস ডেলিভার হবার সময় সেইগুলোকে ফিরিয়ে দিচ্ছেন। দেখা যাচ্ছে অনেকের বাড়িতেই সিলিন্ডার ফাঁকা হয়ে ওঠেনি তখনও। এই বিষয়ে এক এলপিজির ডিস্ট্রিবিউটার জানান, পরিস্থিতি কিছুটা ঠিক হতেই বুকিং বাতিল হচ্ছে ক্রমাগত।

    অনেকেই আতঙ্কে আগের থেকে গ্যাস বুকিং করেছে। তবে তাদের কাছে ফাঁকা সিলিন্ডার না থাকার ফলে নতুন রিভিল সিলিন্ডার নিতে পারছে না। যার ফলে দেখা দিচ্ছে মোট অর্ডারে ৩০ শতাংশই পরের দিন বাতিল হয়ে যাচ্ছে।

    এছাড়, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বেশ কিছুটা সময় নিয়ে গ্যাস দেওয়া হচ্ছিল। কিন্তু সেই পরিস্থিতি কিছুটা হলেও এখন স্থিতিশীল। যার ফলে এখন ২৫ দিনের মধ্যে ডেলিভারি করা হচ্ছে গ্যাস সিলিন্ডার। তবে এলপিজি বুকিং এর ক্ষেত্রে যেহেতু ও টিপির প্রয়োজন হয় তাই সঙ্গে সঙ্গে বুকিং করেও বাতিল করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রেই গ্রাহকেরা ও টিভি দিচ্ছে না যার ফলে ডেলিভারি এজেন্ট এর বারবার যেতে হচ্ছে বুকিং বাতিল করার জন্য (LPG Cylinder)।

    Click here to Read More
    Previous Article
    ‘একুশে ছিলাম না প্রস্তুত, এবার..,’ ভোটের মুখে কড়া অবস্থান শুভেন্দুর
    Next Article
    মমতাকে টাটা করে দিন! কাটমানি, সিন্ডিকেটকে উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজ বিজেপি করবে: অমিত শাহ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment