Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্রীষ্মের ছুটিতে ভিড় সামলাতে ‘মেগা প্ল্যান’ রেলের! কনফার্ম টিকিট নিয়ে আর নেই চিন্তা

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: গ্রীষ্মের মরশুমে ক্রমবর্ধমান ভিড়ের কথা মাথায় রেখে এবার একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে রেল (Indian Railways)। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় রেল গ্রীষ্মকালীন মরশুমের জন্য ১৮,২০০ টিরও বেশি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, এপ্রিল, মে ও জুন মাসের মতো ব্যস্ততম সময়ে যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে রেল মন্ত্রক মোট ৯০৮ টি স্পেশাল ট্রেনের অনুমোদন দিয়েছে। মূলত, গ্রীষ্মের ছুটিতে পর্যটক এবং পরিযায়ী শ্রমিকদের বিপুল ভিড় সামাল দেওয়ার জন্য এই ট্রেনগুলি বিভিন্ন জোনে ভাগ করে দেওয়া হয়েছে।

    বড় পদক্ষেপ রেলের (Indian Railways):

    অফিসিয়াল শিডিউল অনুযায়ী, এই ট্রেনগুলি আগামী ১৫ এপ্রিল থেকে চালু হয়েছে এবং এগুলি ২০২৬ সালের ১৫ জুলাই পর্যন্ত চলবে। রিপোর্ট অনুসারে, এই পরিষেবাগুলির একটি বড় অংশ, (বিশেষত ৬৬০ টি ট্রেন) ১১,০০০-এরও বেশি ট্রিপ সম্পন্ন করবে। এর ফলে যাত্রীরা তাঁদের গন্তব্যের জন্য আরও ভালোভাবে পরিকল্পনা করার লক্ষ্যে আগে থেকে রিজার্ভেশন করার সময় পাবেন।

    Big step by Indian Railways to handle summer crowd.

    রিপোর্ট অনুসারে, স্পেশাল ট্রেন চালানোর ক্ষেত্রে সাউথ সেন্ট্রাল রেলওয়ে (SCR) সবচেয়ে এগিয়ে রয়েছে। তারা ১২৪ টি পৃথক পৃথক স্পেশাল ট্রেন পরিচালনা করছে। তবে, মোট ট্রিপের হিসাবে সেন্ট্রাল রেলওয়ে এগিয়ে আছে। তারা ৩,০৮২ টি ট্রিপ পরিচালনা করছে। এর পরেই রয়েছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। যারা ২,৭১১টি ট্রিপ পরিচালনা করছে। এছাড়াও, ওয়েস্টার্ন রেলওয়ে এবং নর্দার্ন রেলওয়েও যথাক্রমে ২,০৭৮ এবং ২,০৯০ টি ট্রিপ পরিচালনা করছে। এই ট্রেনগুলি মুম্বাই এবং দিল্লির মতো প্রধান মহানগরগুলিকে উত্তর প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের উচ্চ চাহিদার গন্তব্যগুলির সঙ্গে সংযুক্ত করবে।

    আরও পড়ুন: পেট্রোলের দুশ্চিন্তা শেষ! দ্রুত আসছে ৮৫ শতাংশ ইথানল চালিত যানবাহন, বড় পদক্ষেপ সরকারের

    এদিকে, ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি, মন্ত্রক জোনাল রেলওয়েগুলিকে স্টেশনগুলিতে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে এবং প্ল্যাটফর্মে ভিড় সামলাতে অতিরিক্ত আরপিএফ কর্মী মোতায়েন করার নির্দেশ দিয়েছে। উচ্চ অধিকারিকরা ওয়েটলিস্ট ডেটাক্রমাগত পর্যবেক্ষণ করবেন, যাতে সেই রুটগুলি চিহ্নিত করা যায় যেখানে চাহিদা ধারাবাহিকভাবে ধারণক্ষমতাকে ছাড়িয়ে যায়। এর ফলে প্রয়োজনে অতিরিক্ত ‘ক্লোন ট্রেন’ বা অতিরিক্ত কোচের ঘোষণা করা হতে পারে।

    আরও পড়ুন: ১৫,২৯৬ কোটির আয়! WhatsApp-Telegram-এর যুগেও বিরাট নজির গড়ল ভারতীয় ডাক বিভাগ

    এছাড়াও, তাপপ্রবাহ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষ টিকিটবিহীন ভ্রমণ রোধ করতে এবং প্রত্যেক যাত্রীর জন্য আসন নিশ্চিত করতে চাইছে। যাত্রীদের IRCTC ওয়েবসাইট এবং অফিসিয়াল মোবাইল অ্যাপে আপডেটেড শিডিউল দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ, অনেক স্পেশাল ট্রেন সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনেই চলে, যাতে সপ্তাহান্তের ভিড় সামাল দেওয়া যায়।

    Click here to Read More
    Previous Article
    হয়ে যান সতর্ক! ভোটের আগে বাইক চলাচলের ক্ষেত্রে বড় নির্দেশিকা কমিশনের, না মানলে পড়বেন দুর্ভোগে
    Next Article
    'গদ্দারের হাতে মেদিনীপুর বিক্রি হতে দেবেন না' Mamata Banerjee

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment