Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের ইডির থাবায় পার্থর নাকতলার বাড়ি! অস্বস্তিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : ভোটের আবহে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে, তখনই আবারও সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর (Partha Chatterjee) বাড়িতে ইডির হানাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করবে ইডি, বলেই মনে করা হচ্ছে। শনিবার সকালে ইডির একটি দল পৌঁছে যায় নাকতলায় পার্থর বাসভবনে। সঙ্গে ছিল বিপুল কেন্দ্রীয় বাহিনী।

    পার্থর (Partha Chatterjee) বাড়িতে ইডির হানা

    সূত্রের খবর, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় তাঁকে দীর্ঘদিন ধরেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছিল। অভিযোগ, জামিন পাওয়ার পর একাধিকবার নোটিস পাঠানো হলেও তিনি হাজির হননি। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন পার্থ। তাই এবার সরাসরি তাঁর বাড়িতেই গিয়ে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে ইডি।

    নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায়। পার্থ চ্যাটার্জীকে জেরার সঙ্গে সঙ্গেই নিউটাউন এলাকার প্রসন্ন রায়ের দফতরেও বাড়িতে ইডির আরেকটি দল পৌঁছে যায়। এর আগে নাকতলার বাড়ি থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি।
    গত তিন বছর ধরে এই মামলায় জেলবন্দী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আর তারপর থেকেই তৃণমূলের দল তার সাথে দূরত্ব তৈরি করে। যদিও এখনও তিনি বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক। তবে এবারের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছেন রত্না চ্যাটার্জিকে।

    আজ সকাল তিনটি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে তদন্তকারী দল এসে পৌঁছায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীরা, নিরাপত্তা আঁটোসাঁটো বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারছেন না।

    Enforcement Directorate raids Partha Chatterjee's house

    আরও পড়ুন : নিজের হাতে নিজের পোস্টার ছিড়ে ফেললেন কুণাল ঘোষ, হঠাৎ হল কী?

    বারবার অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়েছেন জিজ্ঞাসাবাদ তবে ভিডিও কলের মাধ্যমে তিনি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত ছিলেন। ভোটের আগে, এই মামলায় ইডির তৎপরতা প্রশ্ন তুলছে বিভিন্ন মহলে। ভোটের আগে বেআইনি আর্থিক লেনদেন ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিতেই এই ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    ভোটের আগে বিজেপির বড় চাল! বাংলায় এক ডজন সভা করতে আসছেন যোগী আদিত্যনাথ
    Next Article
    “সব জানেন সঞ্জয়”, হাই কোর্টের নির্দেশে ফের খুলছে RG Kar কাণ্ডের ফাইল, নতুন করে শুরু হবে জেরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment