Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দমদমে মমতার গাড়ি থামিয়ে তল্লাশি? জনসভা থেকে বড় দাবি জানালেন মুখ্যমন্ত্রী

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আবহে রাজ্য রাজনীতিতে আবারও তীব্র বিতর্ক তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইসলামপুরের জনসভা থেকে তিনি দাবি করেন, দমদম বিমানবন্দরের কাছে তাঁর গাড়ি থামিয়ে চেক করতে আসে সেন্ট্রাল ফোর্স। সেই ঘটনাকে কেন্দ্র করেই তিনি প্রশ্ন তোলেন যদি তাঁর গাড়ি চেক করা হয়, তাহলে দেশের শীর্ষ নেতাদের গাড়িও কেন একই নিয়মে চেক করা হবে না? এই বক্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে।

    মমতার (Mamata Banerjee) গাড়ি চেক নিয়ে বিতর্ক

    ইসলামপুরের কোর্ট ময়দানে সভা করতে গিয়ে শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন পরিস্থিতি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, দমদম এয়ারপোর্টের কাছে তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায় সেন্ট্রাল ফোর্স। তখন তিনি নিজেই তাদের বলেন, “চেক করতে চাইলে করুন।” কিন্তু তাঁর অভিযোগ, পরে সেই বাহিনী সরে যায়।

    এখানেই থেমে থাকেননি মমতা (Mamata Banerjee)। তিনি প্রশ্ন তোলেন, যদি একজন রাজনৈতিক নেত্রীর গাড়ি চেক করা হয়, তাহলে দেশের প্রধানমন্ত্রীর গাড়ি বা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি কেন একইভাবে পরীক্ষা করা হবে না? একইসঙ্গে তিনি বলেন, শুধু একটি নির্দিষ্ট দলের গাড়ি টার্গেট করা উচিত নয়। সভা থেকে নিজের সততার কথাও তুলে ধরেন তিনি বলেন, তিনি কোনও বেতন নেন না এবং ব্যক্তিগতভাবে কারও কাছ থেকে কোনও সুবিধাও নেন না।

    এর পাশাপাশি এদিন মমতা (Mamata Banerjee) আরও কিছু বিষয় নিয়ে অভিযোগ করেন। তিনি অভিযোগ করে বলেন যে, তাঁর দলের কর্মীদের ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করা হচ্ছে। তাঁর দাবি, নির্দেশ দিয়ে নির্দিষ্টভাবে তৃণমূল কর্মীদের আটক করা হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিতও দেন তিনি।

    নির্বাচনের সময় অর্থ লেনদেন নিয়েও গুরুতর অভিযোগ তোলেন মমতা (Mamata Banerjee)। তাঁর দাবি, ভোটের আগে টাকা বিলি করা হচ্ছে এবং একটি কার্ড দেওয়া হচ্ছে, যেখানে ভোটের পর টাকা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। এই বিষয়টিকে তিনি নির্বাচন বিধি ভঙ্গ বলে উল্লেখ করেন এবং নির্বাচন কমিশনের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানানোর কথাও বলেন।

    Mamata Banerjee Signals Fresh Legal Move

    আরও পড়ুনঃ আয়-ঋণের অদ্ভুত সমীকরণ! ভোটের আগে রুদ্রনীল ঘোষের হলফনামায় চমক

    সবশেষে, মমতা (Mamata Banerjee) আশঙ্কা প্রকাশ করেন যে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি অস্থির করার চেষ্টা চলছে এবং ভোটের আগে বিভাজনের রাজনীতি উসকে দেওয়া হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    ‘কী সব গাড়ি এসেছে’, নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় বাহিনীর বুলেটপ্রুফ যানের প্রসঙ্গে কী জানালেন অনুব্রত?
    Next Article
    রোড শো তে হঠাৎ মেজাজ হারালেন শুভেন্দু! কিন্তু কেন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment