Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘কী সব গাড়ি এসেছে’, নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় বাহিনীর বুলেটপ্রুফ যানের প্রসঙ্গে কী জানালেন অনুব্রত?

    11 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রাক্কালে রাজ্যের বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থায় নজিরবিহীন কড়াকড়ি চোখে পড়ছে। সেই প্রেক্ষিতেই বাংলার রাস্তায় দেখা মিলছে ‘বুলেটপ্রুফ’ গাড়ির। প্রথমে এই গাড়িটি নজরে আসে দিনহাটা এলাকায়। পরে আবার বীরভূমের বিভিন্ন এলাকাতে ওই গাড়িতে ঘুরতে দেখা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই মুখ খুলেছেন বীরভূমের (Birbhum) দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তিনি বলেছেন, “বোলপুরের প্রায় ৫৫ হাজার ভোটে জিতবে তৃণমূল। বিজেপির তো লোকজন নেই। ওদের তো মিডিয়া আছে, ওরা পুলিশকে ভয় দেখাচ্ছে।”

    বুলেটপ্রুফ গাড়ি প্রসঙ্গে অনুব্রত (Anubrata Mondal):

    সম্ভবত এই গাড়ি কাশ্মীরে ব্যবহৃত হয়। বাড়তি নিরাপত্তা যোগ করতে কী‌‌ এবারের নির্বাচনে বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে‌। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের মতে, “ইলামবাজারে দেখলাম কী সব গাড়ি এসেছে, সাঁজোয়া না ফাজোয়া গাড়ি। বাবার জীবনে দেখিনি। এখানে তো ছোটখাটো যুদ্ধ হতে পারে ভারতের সঙ্গে আমেরিকার। তার জন্যই এনেছে বোধহয়।” তাঁর কথায়, “পশ্চিমবঙ্গ হচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের জায়গা। রয়েল বেঙ্গল টাইগার কী ভাবে ঝাঁপাতে হয় সেটা জানে। এসব গাড়ি-ফাড়ি সব টাইগারে খেয়ে নেবে।”

    বীরভূমে ভোট পরিচালনায় অনুব্রত মণ্ডলের সক্রিয় ভূমিকা নতুন নয়। অতীতের একাধিক নির্বাচনে তাঁকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে, এমনকি নির্বাচন কমিশনের তরফে তাঁকে নজরবন্দি রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। ২০২৪ সালের লোকসভা ভোটের সময় তিনি জেলবন্দি থাকায় তাঁর সরাসরি প্রভাব চোখে পড়েনি। তবে এবারের নির্বাচনে তাঁর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হবে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

    Anubrata Mondal say about the bulletproof vehicles of the central forces

    আরও পড়ুন : ১৯ এপ্রিল পর্যন্ত বাতিল ট্রেন, আদ্রা ডিভিশনে রেলের সিদ্ধান্তে বিপাকে নিত্যযাত্রীরা

    অন্যদিকে, নির্বাচন কমিশন এবারের ভোটে অশান্তি ও বিশৃঙ্খলা রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সেই অনুযায়ী, বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি উন্নত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হচ্ছে বুলেটপ্রুফ সাঁজোয়া গাড়ি।

    Click here to Read More
    Previous Article
    ১ কোটি ১৭ লক্ষের শুধু সোনা! আছে বাড়ি-গাড়িও, তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সম্পত্তি কত?
    Next Article
    দমদমে মমতার গাড়ি থামিয়ে তল্লাশি? জনসভা থেকে বড় দাবি জানালেন মুখ্যমন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment