Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ছুটির মরশুমে স্বস্তি, ১১টি সামার স্পেশাল ট্রেন চালাবে রেল, সময়সূচি জানুন

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: গ্রীষ্মকালে যাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন রূপে ১১ টি “সামার স্পেশাল” ট্রেন চালানো সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। রেলের তরফ থেকে জানানো হয়েছে, ০৯১৭৫ উধনা – দুর্গাপুর বিশেষ ট্রেনটি ২২ তারিখ থেকে ২৩ তারিখে উধনা থেকে ৮:৩৫টায় দুর্গাপুরে পৌঁছাবে। পাশাপাশি ০৯১৭৬ দুর্গাপুর – উধনা বিশেষ ট্রেনটি ২৩ এবং ২৪ তারিখে দুর্গাপুর থেকে ২৩:৫০-এ ছেড়ে তৃতীয় দিন দেড়টায় উধনা পৌঁছাবে। বাকি ট্রেনগুলোর সময়সূচী জেনে নিন।

    গরমের ছুটির মরশুমে ভিড় কমাতে ১১টি স্পেশাল ট্রেন চালাবে রেল (Indian Railways)

    গরমের সময় স্কুল-কলেজে ছুটি থাকার ফলে নানান মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। আর গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। এই গরম কালে ভারতীয় রেলের তরফ থেকে যে স্পেশাল ১১ টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সময়সূচী গুলো এক নজরে দেখে নিন (Indian Railways)। নান্দেদ – আসানসোল বিশেষ ট্রেনটি ২১.০৪ তারিখে নান্দেদ থেকে ২৩:৫০ এ ছেড়ে তৃতীয় দিন ১২টায় আসানসোলে পৌঁছাবে। ০৭৭০২ আসানসোল – নান্দেদ বিশেষ ট্রেনটি ২৩ তারিখে আসানসোল থেকে ২:০০ ছেড়ে তৃতীয় দিন রাত ১২:৪৫-এ নান্দেদে পৌঁছবে। পাশাপাশি ০৯০৭৯ বলসাদ – দুর্গাপুর বিশেষ ট্রেনটি ২২.০৪ এবং ২৬.০৪ তারিখে বলসাদ থেকে ০৯:১৫ মিনিটে ছেড়ে তৃতীয় দিন ০৪:২০ ঘটিকায় দুর্গাপুরে পৌঁছাবে।

    Indian Railways will operate 11 special trains to reduce overcrowding during the summer holiday season

    আরও পড়ুন: উত্তর-দক্ষিণে আবহাওয়ার চরম ফারাক, কোথাও বৃষ্টি কোথাও গরম! জানুন আগামীকালের ওয়েদার

    ০৯০৮০ দুর্গাপুর – বলসাদ বিশেষ ট্রেনটি দুর্গাপুর থেকে ৭টায় ছেড়ে ২৪ এবং ২৮ তারিখে যাত্রা শুরু করে। তারপর ট্রেনটি পরের দিন ১৯:২০ ভালসাদ পৌঁছাবে। ০৯১৭৩ উধনা – দুর্গাপুর স্পেশাল ট্রেনটি ২১.০৪ এবং ২৫.০৪.২০২৬ তারিখে উধনা থেকে ০৭:১০ ছেড়ে পরের দিন ২০:৫০ ঘটিকায় দুর্গাপুর পৌঁছাবে। ০৯১৭৪ দুর্গাপুর – উধনা স্পেশাল ট্রেনটি ২২.০৪ এবং ২৬.০৪ তারিখে দুর্গাপুর থেকে ২৩:৫০ ছেড়ে তৃতীয় দিন ১৩:৩০ ঘটিকায় উধনা পৌঁছাবে।

    ০৯০৭৩ উধনা–দুর্গাপুর স্পেশাল ট্রেনটি ২৭.০৪ তারিখে ১১:২৫ ঘটিকায় উধনা থেকে ছেড়ে তৃতীয় দিনে ০৪:০০ দুর্গাপুরে পৌঁছাবে। ০৯০৭৪ দুর্গাপুর–উধনা স্পেশাল ট্রেনটি ২৯.০৪ ০৭:০০ ঘটিকায় দুর্গাপুর থেকে ছেড়ে পরবর্তী দিনে ২০:৪৫ উধনায় পৌঁছাবে। ০৯৫৩১ ভাবনগর–হাওড়া স্পেশাল ট্রেনটি ২৭.০৪ তারিখে ১৭:৪৫ ভাবনগর থেকে ছেড়ে তৃতীয় দিনে ২১:৪০ হাওড়ায় পৌঁছাবে। এবং ০৯৫৩২ হাওড়া–ভাবনগর স্পেশাল ট্রেনটি ২৩.০৪.২০২৬ ও ৩০.০৪.২০২৬ তারিখে ১০:৫০ হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিনে ০৬:৩০ ভাবনগরে পৌঁছাবে।

    ০৯৪২১ সাবরমতী – দুর্গাপুর স্পেশাল ট্রেনটি ২১.০৪ এবং ২৬.০৪ তারিখে সাবরমতী থেকে ১০:৩৫ ছেড়ে তৃতীয় দিনে ০২:৪০ দুর্গাপুরে পৌঁছাবে। এবং ০৯৪২২ দুর্গাপুর – সাবরমতী স্পেশাল ট্রেনটি ২৩.০৪.২০২৬ এবং ২৮.০৪.২০২৬ তারিখে দুর্গাপুর থেকে ০৪:০০ ছেড়ে পরবর্তী দিনে ১৯:৩০ সাবরমতীতে পৌঁছাবে। ০৯১৪৩ ভালসাদ–দুর্গাপুর স্পেশাল ট্রেনটি ২১.০৪ তারিখে ১২:৫০ ভালসাদ থেকে ছেড়ে তৃতীয় দিনে ০৪:২০ দুর্গাপুরে পৌঁছাবে।‌ এবং ০৯১৪৪ দুর্গাপুর–ভালসাদ স্পেশাল ট্রেনটি ২৩.০৪ তারিখে ০৭:০০ ঘটিকায় দুর্গাপুর থেকে ছেড়ে পরের দিন ১৭:৩০ ভালসাদে পৌঁছাবে।

    যাত্রাপথে উভয় দিকেই পূর্ব রেলওয়ের আওতাধীন অন্ডাল ও আসানসোল স্টেশনে ট্রেনটি থামবে।০৭৫৮৬ চার্লাপল্লি – মধুপুর স্পেশাল ট্রেনটি ৩০.০৪ তারিখে চার্লাপল্লি থেকে ১১:৩০ ছেড়ে পরের দিন ১৭:০০ মধুপুরে পৌঁছাবে। ০৭৫৮৭ মধুপুর – চার্লাপল্লি স্পেশাল ট্রেনটি ০১.০৫ তারিখে মধুপুর থেকে ১৯:০০ ছেড়ে তৃতীয় দিন ০৪:০০ ঘটিকায় চার্লাপল্লিতে পৌঁছাবে।

    ০৭৫৮০ চার্লাপল্লি – মধুপুর স্পেশাল ট্রেনটি ২৩.০৪ তারিখে চার্লাপল্লি থেকে ১১:৩০-এ ছেড়ে পরের দিন বিকাল পাঁচটায় মধুপুরে পৌঁছাবে। ০৭৫৮১ মধুপুর – চার্লাপল্লি স্পেশাল ট্রেনটি ২৪ তারিখে মধুপুর থেকে সন্ধে ৭টায় ছেড়ে তৃতীয় দিন ভোর চারটেয় চার্লাপল্লিতে পৌঁছাবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ২২ এপ্রিল, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি
    Next Article
    টানা ৪ দিন ঝড়-বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, তপ্ত গরমের মধ্যেই ভালো খবর দিল আবহাওয়া দপ্তর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment