Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ২২ এপ্রিল, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ সমস্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারবেন। আজ আপনি একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। আপনি আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য আজ কোনও প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
    প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে বাড়িতে কোনও আবর্জনা জমতে দেবেন না এবং ছিঁড়ে যাওয়া জুতো, পুরনো জামা-কাপড় দূরে সরিয়ে দিন। এর পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

    বৃষ রাশি: আপনি আজ কোনও দান-ধ্যান এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্য এবং শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আপনার একটি পুরনো কাজের পরিপ্রেক্ষিতে অনেকেই আপনার প্রশংসা করবেন। শুধু তাই নয়, আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কর্মক্ষেত্রে হঠাৎ দ্রুত ছুটি হতে পারে। ওই সময়টি কাজে লাগিয়ে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি আংটিতে মঙ্গল যন্ত্র খোদাই করে তা ধারণ করুন।

    মিথুন রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আজ নিজে থেকে কোনও ঝামেলায় জড়িয়ে পড়বেন না। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। অংশীদারি প্রকল্প গুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলান। কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। শিশুদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যে গলায় রুপোর হার পরুন।

    কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। সন্ধ্যা নাগাদ আজ আপনি এমন একটি কাজ করবেন যা আপনাকে উত্তেজিত করবে। একটি নতুন পরিকল্পনা অথবা প্রকল্প বাস্তবায়নের পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ আপনার জীবনে ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন। বিবাহিত জীবনে মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ঠাকুরঘরে চন্দ্র যন্ত্র স্থাপন করে পুজো করুন।

    সিংহ রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসব বন্ধুদের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বন্ধুদের সঙ্গে আজ আপনি সন্ধ্যা নাগাদ কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির ব্যবসায়ীরা আজ তাঁদের একজন বন্ধুর কাছ থেকে ভুল পরামর্শ পেতে পারেন। যার ফলে তাঁরা সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে সূর্যের রোদে লাল অথবা মেরুন রঙের কাঁচের বোতলে জল ভরে রাখুন এবং সেই জল স্নানের জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন।

    কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। সন্তানদের পড়াশোনা নিয়ে অযথা চিন্তা করবেন না। বর্তমান সময়ে আপনি কিছু সমস্যার মুখোমুখি হলেও সময়ের সঙ্গে সঙ্গে এগুলি মিটে যাবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। আপনি আজ আপনার মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন করার মাধ্যমে কোনও কাজে সাফল্য পেতে পারেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ঠাকুরঘরে ইষ্টদেবতার তামার মূর্তি স্থাপন করে প্রতিদিন তাঁর পুজো করুন।

    Ajker rashifal todays horoscope 22 April 2026.

    তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি শুধু একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আপনি আজ অবসর সময়ে আপনার ঘরটি পরিষ্কার করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গরুকে গুড় খেতে দিন।

    বৃশ্চিক রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও কাজ করেন অথবা পড়াশোনা করেন সেক্ষেত্রে যাঁদের সঙ্গে তাহলে আপনার অর্থ এবং সময় উভয় নষ্ট হয় তাঁদের সঙ্গ ও অবিলম্বে পরিত্যাগ করুন। আপনি আজ একজন দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারের খুশির আমেজ বজায় থাকবে। আপনার কাছে আসা ভালো সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার সফট ড্রিঙ্কস পান করা থেকে বিরত থাকুন। এটি আপনার উপকারে আসবে।

    ধনু রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। একটি নতুন প্রকল্প তথা পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। একটি নতুন পরিকল্পনা তথা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও দিকটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিয়মিত গায়ত্রী চালিশা এবং গায়ত্রী মন্ত্র জপ করুন।

    আরও পড়ুন: গ্রীষ্মের ছুটিতে ভিড় সামলাতে ‘মেগা প্ল্যান’ রেলের! কনফার্ম টিকিট নিয়ে আর নেই চিন্তা

    মকর রাশি: আপনি আজ মামাবাড়ির একজন সদস্যের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কোনও কাজে আপনার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গলায় রুপোর লকেট পরুন বা সেটি সবসময় আপনার কাছে রেখে দিন।

    আরও পড়ুন: পেট্রোলের দুশ্চিন্তা শেষ! দ্রুত আসছে ৮৫ শতাংশ ইথানল চালিত যানবাহন, বড় পদক্ষেপ সরকারের

    কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। যাঁরা শুধুমাত্র ব্যবসায়িক কৃতিত্বের জন্য আপনার কাছে আসেন তাঁদের থেকে দূরে থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। এই রাশির বেকার যুবক-যুবতীদের ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। অবসর সময়ে আজ আপনি একটি সিনেমা দেখতে পারেন। যেটি আপনার পছন্দ হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে রুপোর বালা পরুন।

    মীন রাশি: আপনার মন আজ কোনও ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। কোথাও বিনিয়োগের আগে আজ অবশ্যই সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার আজ কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি কিছুটা সময় বের করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই একজন অভাবী কন্যাকে সাহায্য করুন।

    Click here to Read More
    Previous Article
    ভোটের পরেই মাধ্যমিকের রেজাল্ট, কোন কোন সাইটে কীভাবে দেখবেন ফলাফল?

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment