Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ছত্তীসগড়ে ভয়াবহ দুর্ঘটনা! পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল চার্টার্ড বিমান, মৃত ২

    1 hour ago

    সোমবার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ছত্তীসগড়ের (Chattisgarh) জশপুর জেলাতে একটি চার্টার্ড বিমান পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সূত্রের খবর, আরা পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় পাইলট ও সহকারী পাইলট, দু’জনেরই মৃত্যু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে, যদিও বিমানে অন্য কোনও যাত্রী ছিলেন কি না তা এখনও স্পষ্ট নয়।

    ছত্তীসগড়ে (Chattisgarh) ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত ২

    দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান জেলার শীর্ষ পুলিশ আধিকারিক লাল উম্মেদ সিং সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। তাঁর তত্ত্বাবধানে দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ শুরু হয়েছে। দুর্ঘটনাস্থলে এখনও তল্লাশি চালানো হচ্ছে এবং সম্ভাব্য বেঁচে থাকা কেউ আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

    আরও পড়ুন: হেডফোন ছাড়া রিল দেখলেই মোটা জরিমানা! মেট্রোয় শব্দদূষণ রোধে কড়া পদক্ষেপ

    এদিকে, ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ছবি ও ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের ঢালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠছে। এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘটনাস্থলের কাছাকাছি এলাকা এড়িয়ে চলতে শুরু করেছেন।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জশপুর জেলার নারায়ণপুর থানা এলাকা-র অন্তর্গত খুরাসাগরহা গ্রামের কাছে রতনপাহলি জঙ্গলে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অনুমান, বিমানটি খুব নিচু দিয়ে উড়ছিল, মাটি থেকে প্রায় ৩০ ফুট উচ্চতায়। সেই সময় একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রথমে নিয়ন্ত্রণ হারায় এবং পরে পাহাড়ে আছড়ে পড়ে।

    2 dead in horrific plane crash in Chattisgarh.

    আরও পড়ুন: নাসিকের TCS-এর পর এবার এই শহর! NGO-র আড়ালে ধর্মান্তরণের অভিযোগ, গ্রেফতার মালিক

    ঘটনাস্থলের একটি ভিডিওতেও দেখা গিয়েছে, একটি ছোট বিমান গাছের মাথার খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিল। তার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে। উদ্ধারকারী দল ইতিমধ্যেই এলাকায় কাজ শুরু করেছে এবং ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে ছত্তীসগড়ে (Chattisgarh) প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই দুর্ঘটনা নিয়ে কোনও চূড়ান্ত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।

    Click here to Read More
    Previous Article
    চলতি বছরের জুনেই মহিলাদের T20 বিশ্বকাপ! তার আগে চিন্তা বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স
    Next Article
    হেডফোন ছাড়া রিল দেখলেই মোটা জরিমানা! মেট্রোয় শব্দদূষণ রোধে কড়া পদক্ষেপ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment