Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘চা-ওয়ালা’ বাবুল, সকলকে চা বানিয়ে খাওয়ালেন তৃণমূল সাংসদ, ঠিক যা ঘটল…

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : ২০২৬ সালের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) আর মাত্র হাতে গোনা কটা দিন। নির্বাচনী আবহে বাংলার রাজনৈতিক ময়দান এখন জমজমাট। বর্তমান নির্বাচনী প্রচারে অভিনবত্ব যেন নতুন ট্রেন্ড হয়ে উঠেছে। প্রার্থীরা জনসংযোগ বাড়াতে, সাধারণ মানুষের জীবনের আরও কাছাকাছি যেতে নানা রকম উদ্যোগ নিচ্ছেন। আবারও এমন ছবি দেখা গেল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)-কে ঘিরে।

    প্রচারে বেরিয়ে চা বানালেন বাবুল (Babul Supriyo)

    শুক্রবার সন্ধ্যায় পুরশুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ হাজারি-র সমর্থনে রোড শো ও পথসভা সেরে ফেরার পথে হঠাৎই একটি চায়ের দোকানে ঢুকে পড়েন বাবুল সুপ্রিয়। সেখানে গিয়ে শুধু চা পানই নয়, নিজেই চা তৈরি করেন তিনি। এমনকি দোকানদারকে মালা পরিয়ে সম্মান জানান সাংসদ।

    এই ঘটনা প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন,”আপনি যেখানেই যান না কেন, যাই করুন না কেন, যত বড় কেউকেটাই হন না কেন, ছোটবেলার ছোট ছোট স্মৃতি, সেগুলো যখন যেখানে দেখতে পাবেন, সেটা কিছুক্ষণের জন্যেও যদি আঁকড়ে ধরতে পারেন, তার যে আনন্দটা না, সেটা আগামী ২-৩ দিন আপনাকে পেট্রোল, ডিজেলের জোগান দিয়ে দেবে। এই চায়ের দোকানে এভাবে ঢুকে টিফিন কেক খেতে খেতে চা… আমার ছোটবেলার ব্যান্ডেলের সময় মনে পড়ে যাচ্ছে।”

    প্রচারের ফাঁকে পার্থ হাজারিকে ভোটারদের বাড়িতে গিয়ে রুটি বেলতে দেখা গিয়েছিল। তিনি নিজেই জানিয়েছিলেন, আগে থেকেই তাঁর রুটি বানানোর কিছু অভিজ্ঞতা রয়েছে, তাই প্রচারের ফাঁকে মানুষের পাশে দাঁড়িয়ে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। গোটা রাজ্যজুড়ে বিভিন্ন প্রার্থী ভিন্ন ভিন্ন কায়দায় প্রচার চালাচ্ছেন। কেউ রান্না করছেন, কেউ চাষের জমিতে নেমে লাঙল ধরছেন, কেউ আলু তুলছেন।

    Babul Supriyo makes tea during election campaign

    আরও পড়ুন :ফের ইডির থাবায় পার্থর নাকতলার বাড়ি! অস্বস্তিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী

    কেউ পাঁপড় ভেজে দিচ্ছেন, কেউ বিনামূল্যে চিকিৎসা করছেন, কেউ ভোটারের বাড়িতে বসে খাওয়া-দাওয়া করছেন। কেউ স্কুটার চালিয়ে প্রচার করছেন, কেউ কন্যাশ্রীর সাইকেলে চড়ছেন, আবার কেউ সেলুনে ঢুকে গ্রাহকের দাড়ি কামিয়ে দিচ্ছেন বা গৃহস্থের কাজে হাত লাগাচ্ছেন। এবারের বিধানসভা ভোটে শুধু রাজনৈতিক লড়াই নয়, মানুষের মন জয়ের লড়াইটাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    Click here to Read More
    Previous Article
    নির্বাচনী বিধি ভঙ্গের প্রশ্ন উঠতেই, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল
    Next Article
    “উপড়ে ফেলুন মমতা দিদির সরকারকে” — আক্রমণ অমিত শাহর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment