Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্যাট হাতে নতুন ইতিহাস শুভমান গিলের! জয় দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো ভারতীয় দল

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) শুরুর দিন ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছে আইসিসি। তাই এবার থেকে ভারতীয় দল (Indian Cricket Team) যে কয়টি ওডিআই ম্যাচ খেলবে, তা প্রত্যেকটি সেই টুর্নামেন্টের প্রস্তুতি বলে গণ্য হবে। সেই লক্ষ্যেই আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afganistan) ওডিআই সিরিজ খেলতে নেমেছে শুভমান গিলের (Shubman Gill) ভারত। আর সেই ম্যাচে নিজে রেকর্ড গড়ার পাশাপাশি দলকেও ৭ উইকেটে জয় এনে দিলেন ভারতীয় অধিনায়ক।

    টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রহমানউল্লা গুরবাজের চওড়া ব্যাটে ভর করে ভারতের সামনে ১৯৫ রানের টার্গেট রেখেছিল আফগানিস্থান। বৃষ্টির জন্য দেরিতে ম্যাচ আরম্ভ হয় এবং ম্যাচের দৈর্ঘ্য কমে ৫০ ওভার থেকে কমে দাঁড়ায় ২৫ ওভারে। ৪৮ বলে শতরান করে দ্রুততম ওডিআই শতরান করা আফগান ক্রিকেটারে পরিণত হয়েছিলেন তারকা আফগান ওপেনার গুরবাজ। কিন্তু শেষে দেখা গেল সেই ইনিংস আফগানিস্থানকে জেতানোর জন্য যথেষ্ট নয়।

    আরও পড়ুন: শচীনকে টপকে যাবেন বৈভব সূর্যবংশী! কিভাবে? উত্তর দিলেন ডেল স্টেইন

    শুভমান গিল, ঈশান কিষাণ, লোকেশ রাহুলদের দাপুটে ব্যাটিংয়ে ভর করে এইদিন ১৩ বল বাকি থাকতেই জয় পায় ভারত। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও বর্তমান অধিনায়ক শুভমান গিলের ভুলবোঝাবুঝিতে মাত্র ১৬ রানের ব্যক্তিগত স্কোরে ড্রেসিংরুমে ফিরতে হয় হিটম্যানকে। তারপর থেকেই দলকে জয় অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন গিল।

    প্রথমে ঈশান কিষাণের (৩৪) সাথে ৭০ রানের পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে নির্ভরতা দেন গিল। এরপর রশিদ খান, ঈশানকে ড্রেসিংরুমে ফেরালেও দলের ওপর চাপ আসতে দেননি তিনি। শ্রেয়স আইয়ার ব্যর্থ হন, তবুও ধৈর্য হারাননি ভারতীয় অধিনায়ক। লোকেশ রাহুলের (৩৯*) সঙ্গে আগ্রাসী ভঙ্গিতে ৫৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দলকে জয় এনে দেন শুভমান। নিজে অপরাজিত থাকেন ৬৬ বলে ৮৪ রান করে।

    আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ডিভিলিয়ার্সকে টপকে গেলেন গুরবাজ! অল্পের জন্য হাতছাড়া হলো আফ্রিদির রেকর্ড

    এদিন নিজের ওডিআই কেরিয়ারে মাত্র ৬২ তম ইনিংস খেলে ৩০০০ ওডিআই রানের গণ্ডি পেরিয়ে যান গিল। এর আগে ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসেবে এই মাইলফলক ছোঁয়ার রেকর্ড ছিল শিখর ধাওয়ানের। কিন্তু এদিন সেই রেকর্ড ভেঙে দিয়ে নিজের সমালোচকদের বার্তা দিয়ে রাখলেন শুভমান।

     

     

    Click here to Read More
    Previous Article
    মোবাইলে ফর্ম ফিল আপ করবেন অন্নপূর্ণা যোজনার? এই দুই নথির ছবি তুলে রাখুন আগেই
    Next Article
    নিট ইউজি ২০২৬-এ বড় বদল! বাড়ল পরীক্ষার সময়, রাফ ওয়ার্কের জন্য মিলবে দ্বিগুণ পাতা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment