Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নিট ইউজি ২০২৬-এ বড় বদল! বাড়ল পরীক্ষার সময়, রাফ ওয়ার্কের জন্য মিলবে দ্বিগুণ পাতা

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ বিতর্ক, আইনি টানাপোড়েন এবং পরীক্ষার্থীদের উদ্বেগের আবহে আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট (NEET) ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষা। তার আগে পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি । শুক্রবার প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং পরীক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতেই এই পরিবর্তনগুলি আনা হয়েছে। বিশেষ করে পরীক্ষার সময়সীমা বৃদ্ধি, রাফ ওয়ার্কের জন্য অতিরিক্ত পৃষ্ঠা এবং বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য নতুন সুবিধা চালু করার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    নিট (NEET) ইউজি ২০২৬-এ পরীক্ষার সময় বাড়ালো এনটিএ

    এনটিএ-র বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনঃপরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার মোট সময়সীমা ১৫ মিনিট বাড়ানো হয়েছে। ফলে এবার পরীক্ষার্থীরা মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট বা ১৯৫ মিনিট সময় পাবেন প্রশ্নপত্র সমাধানের জন্য। ২১ জুন নির্ধারিত পরীক্ষাটি দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে শেষ হবে। পরীক্ষার সময় বাড়ানোর ফলে পরীক্ষার্থীরা প্রশ্ন বিশ্লেষণ ও উত্তর লেখার জন্য অতিরিক্ত সময় পাবেন বলে মনে করা হচ্ছে। বহু পরীক্ষার্থী দীর্ঘদিন ধরেই পরীক্ষার সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে (NEET)।

    আরও পড়ুন: ব্যাট হাতে নতুন ইতিহাস শুভমান গিলের! জয় দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো ভারতীয় দল

    এবারের পরীক্ষায় রাফ ওয়ার্কের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন পরীক্ষার্থীদের জন্য মাত্র দুটি পৃষ্ঠা বরাদ্দ থাকলেও এবার সেই সংখ্যা বাড়িয়ে চারটি করা হয়েছে। ফলে অঙ্ক, পদার্থবিদ্যা কিংবা রসায়নের জটিল সমস্যার সমাধান করার ক্ষেত্রে পরীক্ষার্থীরা অনেক বেশি সুবিধা পাবেন। শুধু পৃষ্ঠার সংখ্যা বাড়ানোই নয়, প্রশ্নপত্রের বুকলেটের নকশাতেও পরিবর্তন আনা হয়েছে। আগে রাফ ওয়ার্কের জন্য নির্ধারিত পৃষ্ঠাগুলি প্রশ্নপত্রের একেবারে শেষে থাকত। কিন্তু এবার বুকলেটের শুরুতে দুটি এবং শেষে আরও দুটি রাফ ওয়ার্কের পৃষ্ঠা রাখা হয়েছে। এনটিএ জানিয়েছে, এই পরিবর্তনের ফলে বিশেষ করে বাম-হাতি পরীক্ষার্থীরা অনেক বেশি সুবিধা পাবেন। ইংরেজি এবং সমস্ত আঞ্চলিক ভাষার প্রশ্নপত্রেই এই নতুন বিন্যাস কার্যকর হবে।

    বিশেষভাবে সক্ষম বা পিডব্লুডি এবং পিডব্লুবিডি পরীক্ষার্থীদের জন্যও নতুন ব্যবস্থা চালু করেছে এনটিএ। পরীক্ষায় ‘রাইটার’ বা সহায়ক লেখকের প্রয়োজন হলে এখন আর আলাদা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে না। এর জন্য একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করা হয়েছে, যেখানে পরীক্ষার্থীরা তাঁদের রাইটারের প্রয়োজনীয় নথি ও তথ্য আপলোড করতে পারবেন। এনটিএ জানিয়েছে, এই পদ্ধতির মাধ্যমে আবেদন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ এবং দ্রুত হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিটের সরকারি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

    NTA extends exam duration for NEET UG 2026.

    আরও পড়ুন: অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা! শাহের বৈঠকে কড়া নিরাপত্তার ব্লুপ্রিন্ট

    প্রসঙ্গত, চলতি বছরের নিট (NEET) ইউজি পরীক্ষা ঘিরে নানা বিতর্ক ও অভিযোগের জেরে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের আস্থা পুনরুদ্ধার করা এনটিএ-র কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পরীক্ষার সময় বৃদ্ধি, অতিরিক্ত রাফ পৃষ্ঠা, নতুন বুকলেট নকশা এবং বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য পৃথক সুবিধার মতো পদক্ষেপ সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এনটিএ-র দাবি, পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। আগামী ২১ জুনের পুনঃপরীক্ষা কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়, এখন সেদিকেই নজর লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও অভিভাবকের।

    Click here to Read More
    Previous Article
    ব্যাট হাতে নতুন ইতিহাস শুভমান গিলের! জয় দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো ভারতীয় দল
    Next Article
    আজকের রাশিফল ১৪ জুন, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment