Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বুথে বাড়তি নজরদারি, ভোটের আগে BLO-দের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ কমিশনের, কেন?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে যাতে কোনওরকম গন্ডগোল না হয় এবং সব কিছু ঠিকঠাকভাবে হয়, সেই কারণেই এবার বুথ লেভেল অফিসারদের (বিএলও) জন্য একগুচ্ছ কড়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন (Election Commission)। ভোটারদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া থেকে শুরু করে বুথের প্রস্তুতি, সবকিছু নিয়েই স্পষ্ট বলে দেওয়া হয়েছে কীভাবে কাজ করতে হবে।

    বিএলওদের জন্য কড়া নিয়ম জারি কমিশনের (Election Commission)

    BLO-দের জন্য কী কী নিয়ম জারি করেছে কমিশন, আসুন জেনে নিন-

    ভোটার স্লিপ বিতরণ সংক্রান্ত নির্দেশ : সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ভোটার ইনফরমেশন স্লিপ বিলির উপর। কমিশন (Election Commission) জানিয়েছে, প্রতিটি বিএলও-কে নিজে বাড়ি বাড়ি গিয়ে এই স্লিপ দিতে হবে। ভোটের অন্তত পাঁচ দিন আগে পর্যন্ত এই কাজ চালিয়ে যেতে হবে। একসঙ্গে অনেকগুলো স্লিপ বিলি করা যাবে না। সরাসরি ভোটার বা তাঁর বাড়ির প্রাপ্তবয়স্ক কারও হাতে স্লিপ দিতে হবে। এখানে নিরপেক্ষতা বজায় রাখাও খুবই জরুরি। যদি কোনও অভিযোগ ওঠে এবং তা প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট বিএলও-র বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করে দিয়েছে কমিশন।

    বুথ প্রস্তুতি ও পরিকাঠামো : বুথের প্রস্তুতির ক্ষেত্রেও বিএলওদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ওয়েবকাস্টিং ঠিকভাবে হচ্ছে কি না, ক্যামেরা ঠিক জায়গায় বসানো হয়েছে কি না, আলো-বাতাস ঠিক আছে কি না, এসব বিষয় খেয়াল রাখতে হবে। বিশেষ করে বলা হয়েছে, ভোটকক্ষের ভিতরে অতিরিক্ত আলো যেন না পড়ে, কারণ তাতে ভিভিপ্যাট মেশিনে সমস্যা হতে পারে। তবে ভোটারদের অসুবিধা না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

    ভোটের দিনের ব্যবস্থা : ভোটের দিন প্রতিটি বুথে ‘ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ’ থাকবে। সেখানে বিএলও ও অন্যান্য কর্মীরা বসে ভোটারদের নাম খুঁজে পেতে সাহায্য করবেন। তালিকা ইংরেজি অক্ষর অনুযায়ী সাজানো থাকবে, যাতে সহজে নাম খুঁজে পাওয়া যায়।

    মহিলা ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা : আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ভোটের দিন আর কোনও স্লিপ বিতরণ করা যাবে না। বিশেষ করে মহিলাদের জন্য আলাদা নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে পর্দানশীন মহিলা বেশি, সেখানে তাঁদের চিহ্নিত করতে মহিলা কর্মী রাখা হবে।

    অন্যান্য দায়িত্ব : ভোটের দিন বিএলওদের অন্য কোনও কাজে লাগানো যাবে না। তাঁদের বুথের প্রবেশপথে বসিয়ে ভোটারদের পরিচয় যাচাই করার কাজ করতে হবে। প্রয়োজনে পুরুষ ও মহিলা কর্মীদের একসঙ্গে রাখা হবে।

    Election Commission imposes strict ban on illegal gatherings ahead of West Bengal polls

    আরও পড়ুনঃ ‘গোপন ভিডিও’তেই ভাঙল জোট! ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে একা লড়ার পথে ওয়েইসি

    সব মিলিয়ে কমিশন (Election Commission) স্পষ্ট করে জানিয়েছে যে এই নিয়ম মানতেই হবে। কোথাও গাফিলতি ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভোট যেন শান্তিপূর্ণভাবে হয়, সেই লক্ষ্যেই এই সব নির্দেশ জারি করা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    গ্যাস সিলিন্ডার পেতে আর ঝামেলা নয়! বুকিং ও ডেলিভারিতে বড় সিদ্ধান্তে স্বস্তি গ্রাহকদের
    Next Article
    বড় ঘোষণায় বদলাতে পারে উড়ান বাজার, ২৫% চার্জ কমতেই ভাড়া কমার জল্পনা চরমে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment