Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, হবে কালবৈশাখী, শিলাবৃষ্টিও : আবহাওয়ার খবর

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: মেঘলা আকাশে গুমোট গরম। রাজ্যে বৃষ্টিও হচ্ছে একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর বলছে আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় দুর্যোগের সম্ভাবনা? বাড়ি থেকে বেরোনোর আগে দেখে রাখুন ওয়েদার আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    সাগরে থাকা ঘূর্ণাবর্তের জেরে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আসলে পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। যার প্রভাবে নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

    আজ ২৭ এপ্রিল নদিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে।

    ঝড়-বৃষ্টির জেরে আপাতত রাজ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝড়-জলে অস্বস্তি সাময়িক কমতে পারে কোথাও কোথাও। তবে এর মধ্যেও আদ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।

    South Bengal Weather rains make a comeback in kolkata gusty winds warning in the north

    আরও পড়ুন: আর করতে হবে না বছরের পর বছর অপেক্ষা! এবার দ্রুত বাড়বে সরকারি ব্যাঙ্ক কর্মচারীদের বেতন

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে বৃষ্টি চলছেই। সোমে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আগামী শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পালা চলবে।

    Click here to Read More
    Previous Article
    বস্তি থেকে বহুতল, কোথাও ছাড় নয়! দ্বিতীয় দফার আগে বড় সিদ্ধান্ত কমিশনের
    Next Article
    মমতার এলাকাতে দাঁড়িয়েই পরিষেবা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment