Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বৈভবের বিধ্বংসী ইনিংসে পরাজিত RCB! ‘ভবিষ্যতের তারকা’-কে বিশেষ উপহার দিলেন কোহলি

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর ১৬ তম ম্যাচটি সম্পন্ন হয় গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে। ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই ম্যাচে নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বৈভবের দুরন্ত পারফরম্যান্স শুধু তাঁর দলকে জয়ের এনে দেয়নি, বরং বৈভব গড়েছেন দুর্দান্ত রেকর্ডও। ওই ম্যাচে ২৬ বলে ৭৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। প্রতিটি ম্যাচেই তিনি ক্রিকেট অনুরাগীদের আকৃষ্ট করছেন। শুধু তাই নয়, বৈভব বারংবার প্রমাণ করে চলেছেন যে, তিনিই হলেন IPL-এর পরবর্তী সুপারস্টার। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ম্যাচটির শেষে তিনি খোদ বিরাট কোহলির কাছ থেকে একটি স্পেশাল উপহার পেয়েছেন।

    বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ওই ম্যাচে একাধিক পুরস্কার জিতেছেন:

    জানিয়ে রাখি যে, এই বিস্ফোরক ইনিংসটি বৈভবকে শুধু প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরস্কারই এনে দেয়নি, বরং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপও এনে দিয়েছে। বৈভব এখন IPL-এর ইতিহাসে দ্বিতীয় ব্যাটার যিনি দুইবার ১৫ বা তার কম বলে হাফ-সেঞ্চুরি করেছেন। এইই মরশুমে বৈভব চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৫ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন।

    বিরাট কোহলির কাছ থেকে উপহার পেলেন বৈভব: ম্যাচের পর বৈভবের জন্য আরও একটি বিশেষ মুহূর্ত আসে। সেই সময়ে ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি তাঁকে একটি উপহার দেন। বিরাট কোহলি বৈভব সূর্যবংশীর ক্যাপে অটোগ্রাফ দিয়ে একটি বিশেষ বার্তাও লিখেছিলেন। যেখানে লেখা ছিল, ‘ডিয়ার বৈভব, ওয়েল ডান’। তরুণ খেলোয়াড় বৈভবের জন্য এই মুহূর্তটি রীতিমতো স্বপ্নের চেয়ে কম কিছু নয়। মাঠে প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও বিরাটের এই বার্তা তরুণ প্রতিভার প্রতি ক্রীড়াসুলভ মনোভাব ও সম্মানের পরিচয় দিয়েছে। শুধু তাই নয়, বিরাটের এই বার্তা ক্রিকেট অনুরাগীদেরও মন জয় করেছে।

    আরও পড়ুন: বিক্রি হয়নি মিডিয়া রাইটস! ভারতের ফুটবল অনুরাগীরা দেখতে পাবেন না ২০২৬-এর FIFA বিশ্বকাপ?

    রেকর্ড গড়েছেন বৈভব: জানিয়ে রাখি যে, বৈভবের ওই দুর্দান্ত ইনিংস রাজস্থান রয়্যালসের ইতিহাসে তাঁকে একটি বিশেষ স্থানও এনে দিয়েছে। পাওয়ারপ্লে-র মধ্যে সর্বাধিক হাফ-সেঞ্চুরি (৩ বার) করার রেকর্ডটি এখন তিনি জস বাটলারের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

    আরও পড়ুন: ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ! নতুন সিস্টেম চালু করতে চলেছে RBI

    ওই ম্যাচে ধ্রুব জুরেলের সঙ্গে তাঁর ১০৮ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এমনকি ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ বোলারের মুখোমুখি হয়েও বৈভব তাঁর বিস্ফোরক ব্যাটিং চালিয়ে যান। ভুবনেশ্বরের বলেই ছক্কা মেরে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বৈভব সূর্যবংশী।

    Click here to Read More
    Previous Article
    “সব জানেন সঞ্জয়”, হাই কোর্টের নির্দেশে ফের খুলছে RG Kar কাণ্ডের ফাইল, নতুন করে শুরু হবে জেরা
    Next Article
    দুয়ারে সরকার করে দিয়েছিলাম ,এবার দুয়ারে স্বাস্থ্য করে দেব , প্রতিশ্রুতি মমতার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment