Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বেকারভাতায় দেওয়া হবে ৩০০০’, এবার মুখ খুললেন মমতা, পাল্টা বললেন…

    14 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটবঙ্গে যুবসাথী (Yuvasathi) নিয়ে চর্চার শেষ নেই। ফেব্রুয়ারী মাসে বাজেট থেকে ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের মাসিক ১৫০০ টাকা বেকারভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মার্চ মাস থেকেই এই প্রকল্পের আওতায় টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। এদিকে এর পাল্টা ৩ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এবার সেই নিয়েই মুখ খুললেন মমতা।

    বেকারভাতা নিয়ে বিজেপিকে তোপ মমতার | Mamata Banerjee

    সংকল্প পত্রে বেকার যুবক যুবতীদের প্রতিমাসে ৩ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির কথায়, কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এই ভাতা মিলবে। বিজেপির বেকারভাতা যুবসাথীর কার্যত দ্বিগুণ। শুধু তাই নয় ক্ষমতায় এলে, বড় সংখ্যায় চাকরিরও প্রতিশ্রুতি দেওয়া হয়।

    শাহ বলেন, আগামী ৫ বছরে ১ কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হবে। এরই পাল্টা মমতা এদিন অমিত শাহকে তোপ দাগেন মমতা। পাশাপাশি অমিত শাহের ঘোষণাকে যাতে বাংলার মানুষ বিশ্বাস না করেন সেকথাও বলেছেন তিনি।

    খণ্ডঘোষের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘যুবসাথী চালু করেছি। বলছে ওদের নাকি অনেক টাকা দেবে। এখানে নাকি চাকরি হয় না। আমি বলি, তোমার ডিফেন্সে ক’টা লোক নিয়েছো? খালি আছে। তোমার রেলে গ্যাংম্যান নেই। একটা শূন্যপদ ভর্তি করনি।’

    Mamata Banerjee

    আরও পড়ুন: ৯০ লক্ষ নাম বাদ, তবুও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট! ভোটার তালিকায় বড় ‘ধাক্কা’

    মমতার তোপ, ‘তুমি বলেছিলে, বছরে ২ কোটি লোকের চাকরি দেবে, একটা চাকরিও দাওনি। আর বাংলায় ২ কোটি লোকের চাকরি আমরা দিয়েছি।’ এদিনও রাজ্যে ৪০% বেকারত্ব কমানোর দাবি করেন মমতা। বলেন, ‘৪০% বেকারি কমিয়েছি। এটাই সত্য তথ্য, চ্যালেঞ্জ করে যাচ্ছি। বাংলায় মানুষ গায়ে-গতরে খেটে রোজগার করে, মেয়েরাও অনেক কাজ করে।’

    Click here to Read More
    Previous Article
    ‘ভোটের তাড়ায় ভুল সিদ্ধান্ত নয়’, সতর্ক করল সুপ্রিম কোর্ট
    Next Article
    ‘গঙ্গায় কলসি নিয়ে ডুবে মরতাম…’ কেন এমন বললেন মমতা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment