Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বেকারদের অ্যাকাউন্টে যুবশক্তির ৩০০০ টাকা কবে দেবে সরকার? বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ যুবসাথীর বদলে বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশক্তি’ প্রকল্প (Yuva Shakti) এনেছে রাজ্য সরকার। যার মাধ্যমে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। ছাব্বিশের ভোটে সরকার বদলানোর পর পূর্ববর্তী সরকারের চালু করা যুবসাথী প্রকল্পের বদলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এসেছে ‘যুব শক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti Bharosa Card)। কিন্তু এখনও এই প্রকল্প চালু হয়নি। কবে থেকে চালু হবে এই যুবশক্তি? কবে থেকে মিলবে টাকা?

    যুবসাথীর বদলে এবার যুবশক্তি | Yuva Shakti

    সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২২ জুন বাজেটে আগামী ১ বছরে এই প্রকল্পে বরাদ্দের কথা ঘোষণা করা হবে। এদিকে শুক্রবার মালদহে এই প্রসঙ্গে বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস, অন্নপূর্ণা যোজনা করেছি। বার্ধক্য ভাতা ও যুবশক্তির নিয়ে আমরা কাজ এগোচ্ছি।” মনে করা হচ্ছে, খুব শীঘ্রই রাজ্যে যুবশক্তি চালু হতে চলেছে।

    ‘যুবশ্রী’ প্রকল্পের দ্বিগুন অর্থাৎ ৩০০০ টাকা মিলবে এই ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ। তবে তার জন্য রয়েছে একাধিক শর্তও। আবেদনকারীকে কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    অবশ্যই তাঁকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
    বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়া আবেদন করার সময় আবেদনকারীকে অবশ্যই সম্পূর্ণ বেকার হতে হবে। উপভোক্তার আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

    পরিসংখ্যান অনুযায়ী পূর্ববর্তী সরকারের আমলে প্রায় ৫৫ লক্ষ উপভোক্তা পেতেন যুবসাথী। এবার এই তালিকাভুক্ত বিপুল সংখ্যক উপভোক্তাদের নথিপত্র ও তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। সম্পূর্ণরূপে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই যুবশক্তি যোজনার টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

    Yuva Shakti

    আরও পড়ুন: আজ থেকে জন কল্যাণ শিবির শুরু! ৩ দিনে কোথায় কোথায় থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

    ইতিমধ্যেই ‘যুবশক্তি ভরসা কার্ড’-এর জন্য আনুষ্ঠানিক পোর্টালটি তৈরি করা হয়েছে। তবে আবেদন শুরু হয়নি। ফর্ম জমা দেওয়ার তারিখসহ ধাপে ধাপে আবেদনের সঠিক নির্দেশিকা আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে সরকার তরফে জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    Dilip Ghosh: 'ভিতরে ভিতরে অনেক কিছু চলছে!' বিদ্রোহী সাংসদদের নিয়ে বিস্ফোরক ইঙ্গিত দিলীপ ঘোষের
    Next Article
    CGO কমপ্লেক্সে ঢুকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment