Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় সিদ্ধান্ত RBI-র! লাইসেন্স বাতিল হল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের, কী জানাল রিজার্ভ ব্যাঙ্ক?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: ভারতের ডিজিটাল ব্যাঙ্কিং ক্ষেত্রে বড় ধাক্কা দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। কেন্দ্রীয় ব্যাঙ্ক ঘোষণা করেছে, ২৪ এপ্রিল ২০২৬-এর পর থেকে পেটিএম পেমেন্টে (Paytm Payments Bank) আর কোনও ব্যাঙ্কিং পরিষেবা চালাতে পারবে না। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ২২(৪) ধারার আওতায় এই লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। ফলে অবিলম্বে সংস্থাটিকে সমস্ত ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Payments Bank) লাইসেন্স বাতিল করল RBI

    আরবিআই-এর তরফে জানানো হয়েছে, শুধু লাইসেন্স বাতিলেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে না, বরং সংশ্লিষ্ট ব্যাঙ্কের বিরুদ্ধে হাইকোর্টে ‘ওয়াইন্ডিং আপ’ বা সম্পূর্ণ বন্ধের আবেদন জানানো হবে। এর ফলে ভবিষ্যতে এই ব্যাঙ্কটির অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার এই পদক্ষেপে আর্থিক মহলে যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে।

    আরও পড়ুন: হরমুজের পর এবার এই প্রণালীতে টোল বুথ বসানো নিয়ে চর্চা! কতটা প্রভাবিত হবে ভারত?

    তবে গ্রাহকদের স্বস্তি দিয়ে আরবিআই জানিয়েছে, আমানতকারীদের টাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। সংস্থাটির কাছে পর্যাপ্ত অর্থ বা লিকুইডিটি রয়েছে, যার ফলে সমস্ত গ্রাহকের জমা টাকা ফেরত দেওয়া সম্ভব হবে। অর্থাৎ, যাঁরা এই ব্যাঙ্কে টাকা রেখেছেন, তাঁদের আর্থিক ক্ষতির সম্ভাবনা আপাতত নেই বলেই আশ্বাস দেওয়া হয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে নিয়ম লঙ্ঘন বা অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা সবদিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার ফলে ডিজিটাল পেমেন্ট ও ফিনটেক সংস্থাগুলির উপর নিয়ন্ত্রণ আরও কঠোর হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

    RBI cancels license of Paytm Payments Bank.

    আরও পড়ুন:হয়ে যান সাবধান! FASTag বার্ষিক পাসের ক্ষেত্রে এই ভুল করলেই পড়বেন বিপদে, সতর্ক করল NHAI

    সামগ্রিকভাবে এই সিদ্ধান্ত দেশের ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা পেমেন্ট ব্যাঙ্ক (Paytm Payments Bank) মডেলের উপর নির্ভরশীল, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। একই সঙ্গে গ্রাহকদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা—আর্থিক পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশিকা ও নিরাপত্তা বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

    Click here to Read More
    Previous Article
    'পাথর মারবেন পাথর ভেঙে যাবে কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো'পানিহাটিতে মোদির সভার পর গর্জে উঠলেন অভয়ার মা
    Next Article
    শ্যামপুকুরে আমিই জিতব, লড়াই শশী পাঁজার সাথে না, তৃণমূলের সাথে : পূর্ণিমা চক্রবর্তী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment