Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বালুরঘাটের প্রাক্তন বিধায়ক অশোক লাহিড়ি, এবার নীতি আয়োগের বড় দায়িত্বে

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের আবহে প্রার্থী তালিকায় নাম না থাকা নিয়ে চর্চা শুরু হয়েছিল। এর মাঝেই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেলেন বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি (Ashok Lahiri)। ভোটের ময়দানে না থাকলেও প্রশাসনিক স্তরে বড় দায়িত্ব পেয়ে ফের শিরোনামে তিনি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে তাঁর নিয়োগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

    অশোক লাহিড়ির (Ashok Lahiri) কাঁধে বড় দায়িত্ব

    উল্লেখ্য, এবারের নির্বাচনে তাঁকে প্রার্থী না করায় নানা প্রশ্ন উঠেছিল। তবে সেই সময় থেকেই জোর জল্পনা চলছিল, তাঁকে শীঘ্রই কোনও বড় দায়িত্ব দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত সেই জল্পনা বাস্তব রূপ পেল।

    সূত্রের খবর, নীতি আয়োগে অশোক লাহিড়ির পাশাপাশি বাংলারই আর এক ব্যক্তি গোবর্ধন দাসকেও সদস্য করা হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে বালুরঘাটের রাজনীতিতে তুমুল চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার জয়ী হন অশোক লাহিড়ি। এর আগে তিনি কেন্দ্রীয় সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব সামলেছেন ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত। পাশাপাশি, ভারতের পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য হিসেবেও কাজ করেছেন।

    তাঁর মতো অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিত্বকে ভোটে টিকিট না দেওয়ায় স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে।‌ এই পরিস্থিতিতে তাঁকে সম্মানজনক পদে ফিরিয়ে আনার জল্পনা শুরু হয়। এবার‌,‌নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগ সেই জল্পনারই পরিণতি বলে মনে করা হচ্ছে।

    Former Balurghat MLA Ashok Lahiri now in big role at NITI Aayog

    আরও পড়ুন : দ্বিতীয় দফার ভোটের নিরাপত্তায় আরও কড়াকড়ি, বড় সিদ্ধান্ত নিল কমিশন

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ১১ সদস্যের একটি ইস্তেহার কমিটি গঠন করেছিল। সেই কমিটির চেয়ারম্যান ছিলেন তাপস রায় এবং কনভেনারের দায়িত্বে ছিলেন অশোক লাহিড়ি। তখন থেকেই তাঁর সক্রিয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছিল। নির্বাচনে সরাসরি না লড়লেও প্রশাসনিক ক্ষেত্রে অশোক লাহিড়ির এই নতুন ইনিংস কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

    Click here to Read More
    Previous Article
    দ্বিতীয় দফার ভোটের নিরাপত্তায় আরও কড়াকড়ি, বড় সিদ্ধান্ত নিল কমিশন
    Next Article
    'হাওড়া থেকে বর্ধমান ১দিন ন্যাশনাল হাইওয়ে ধরে যান।চারদিকে শুধু ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি' মমতা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment