Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাবার স্বপ্নপূরণ করতে হন ক্রিকেটার! KKR-এর বিরুদ্ধে ম্যাচ জেতানো মুকুলের লড়াই চমকে দেবে

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: T20 ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মেগা টুর্নামেন্ট IPL প্রায় প্রতি মরশুমেই নতুন নতুন তারকার জন্ম দেয়। IPL ২০২৬-এর ১৫ তম ম্যাচেও ঠিক সেইরকমই এক ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সম্পন্ন হওয়া ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস। যেখানে LSG-র তরুণ উইকেটরক্ষক-ব্যাটার মুকুল চৌধুরী (Mukul Choudhary) KKR-এর বিরুদ্ধে তাঁর ক্রিকেট কেরিয়ারের অন্যতম স্মরণীয় ইনিংসটি খেলেছেন।

    মুকুল চৌধুরীর (Mukul Choudhary) দুরন্ত ইনিংস:

    ম্যাচের একটি পর্যায়ে ৭ উইকেটে ১২৮ রানে ধুঁকছিল লখনউ। এমতাবস্থায়, অধিকাংশজনই আশা করেছিলেন কলকাতা সহজেই ওই ম্যাচটি জিতে যাবে। কিন্তু, সেখানেই চমক দেখান। মুকুল চৌধুরী। যিনি দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেন এবং শেষ বলে তিনি লখনউকে এই মরশুমের সবচেয়ে স্মরণীয় জয়টি এনে দেন। উইকেটরক্ষক-ব্যাটার মুকুল চৌধুরী তাঁর ইনিংসের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন। এমএস ধোনির অনুরাগী মুকুল ২৭ বলে অপরাজিত ৫৪ রান করেন। যার মধ্যে ছিল ৭ টি ছক্কা।

    Mukul Choudhary played a brilliant innings against KKR.

    মূলত, ওই ম্যাচে মুকুল চৌধুরী টেলএন্ডারদের সঙ্গে মিলে ৪ ওভারে ৫৪ রান করেন। যখন মুকুল ব্যাট করতে নামেন তখন ম্যাচের পরিস্থিতি সম্পূর্ণ কলকাতার দিকে ছিল। তবে, এই শক্তিশালী ইনিংসের মাধ্যমে তিনি নিজের একটি স্বতন্ত্র পরিচয় স্থাপন করেছেন এবং দলকে জিতিয়েছেন। মুকুল চৌধুরী ২০২৫/২৬ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। ওই টুর্নামেন্টে রাজস্থানের হয়ে খেলা এই ব্যাটার ৫৭-র বেশি এভারেজে ১৭৩ রান করেন। এর আগে, তিনি একটি এজ গ্রুপ টুর্নামেন্টে ৬০০-র বেশি রান করে রাজস্থান দলের নজর কেড়েছিলেন। এরপর নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস মুকুলের জন্য লড়াই শুরু করে। শেষ পর্যন্ত লখনউ ২.৬০ কোটি টাকায় মুকুলকে কিনে নেয়।

    মুকুল চৌধুরী কে: জানিয়ে রাখি যে, মুকুল রাজস্থানের ঝুনঝুনু নামক একটি ছোট শহরে ২০০৪ সালের ৬ অগাস্ট জন্মগ্রহণ করেন। মুকুলের বাবা দলিপ কুমার চৌধুরী তাঁর ছেলেকে একজন ক্রিকেটার তৈরি করতে চেয়েছিলেন। এদিকে, পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় মুকুল ১২ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন। মুকুল প্রথমে একজন ফাস্ট বোলার হতে চেয়েছিলেন। কিন্তু পরে উইকেটকিপিংয়ের গ্লাভস হাতে তুলে নেন এবং ব্যাটিংয়ে মনোনিবেশ করেন। তিনি সিকারের এসবিএস ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন। পরে, জুনিয়র নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করার পর, তিনি জয়পুরে চলে যান এবং আরাবলি ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেন।

    আরও পড়ুন: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শিপে ঐতিহাসিক পরিবর্তন করছেন জয় শাহ! এবার ‘এন্ট্রি’ নেবে এই ৩ টি দল

    কলকাতার বিরুদ্ধে ম্যাচ: উল্লেখ্য যে, গত বৃহস্পতিবারের ওই ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা ৪ উইকেটে ১৮১ রান তোলে। এই মরশুমে প্রথমবারের মতো বোলিং করতে এসে KKR-এর তারকা খেলোয়াড় ক্যামেরন গ্রিন তাঁর দ্বিতীয় বলেই অধিনায়ক ঋষভ পন্থকে আউট করে বড় সাফল্য এনে দেন। তবে, ইনিংসের ১৯ তম ওভারে তিনি রানের গতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। শেষ দুই ওভারে LSG-র ৩০ রানের প্রয়োজন ছিল। কিন্তু, গ্রিন একাই ১৬ রান দিয়ে দেন।

    আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় এন্ট্রি নিয়ে কোন খেলোয়াড়ের পরিবর্তে খেলবেন বৈভব সূর্যবংশী? জানালেন কোচ

    এমতাবস্থায়, শেষ ওভারে LSG-র ১৪ রান দরকার ছিল এবং চাপের মুখে বৈভব অরোরা খেই হারিয়ে ফেলেন। এই বছরে IPL-এ অভিষেক করা মুকুল এই টুর্নামেন্টে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে স্কোর সমান করেন এবং এরপর শেষ বলে সংযোগ না ঘটলেও এক রান নিয়ে তিনি দলকে একটি স্মরণীয় জয় এনে দেন। মুকুল তাঁর ইনিংসে ৭ টি ছক্কা ও ২ টি চার মারেন এবং আবেশ খানের সঙ্গে অষ্টম উইকেটে দুরন্ত ৫৪ রানের জুটি গড়েন। যেখানে আবেশের অবদান ছিল মাত্র ১ রান।

    Click here to Read More
    Previous Article
    সুপ্রিম কোর্টের নির্দেশেই তৎপরতা, মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ নিল NIA
    Next Article
    রাজ্যসভায় শপথ নিলেন নীতীশ কুমার! কে হবেন বিহারের মুখ্যমন্ত্রী?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment