Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের নতুন সদস্যের নাম যোগ করতে চান? কী করতে হবে জানুন

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মানুষও এবার আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Yojana) সুবিধা পাবে। বিজেপি ক্ষমতায় আসতেই এই কেন্দ্রীয় সরকারি প্রকল্প রাজ্যে চালু হয়েছে। বর্তমানে জোরকদমে চলছে আবেদনের কাজ। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, পরিবারে যদি কোনও নতুন সদস্য আসে, তাহলে কি আয়ুষ্মান ভারত কার্ডে (Ayushman Bharat Card) তাঁর নাম আদৌ যোগ করা যাবে? যদি করা যায়, তাহলে পদ্ধতি কী?

    আয়ুষ্মান ভারত কার্ডের খুঁটিনাটি | (Ayushman Bharat Card)

    আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে অনেকের মনে একটি ধারণা রয়েছে, একবার নাম রেজিস্টার হয়ে গেলে আর নতুন করে কারও নাম যোগ করা যায় না। যদিও এই ধারণা একেবারেই ঠিক নয়। কারণ পরিবারে নতুন সদস্য এলে তাঁর/তাঁদের নাম কার্ডে যোগ করার সুযোগ রেখেছে সরকার।

    আরও পড়ুনঃ নিত্যযাত্রীদের জন্য জোর ধাক্কা! আচমকা বন্ধ কলকাতার এই গুরুত্বপূর্ণ রুটের বাস

    পরিবারের নতুন সদস্যের নাম কীভাবে যোগ করতে হবে

    বেশ কয়েকটি উপায়ে আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের নতুন সদস্যের নাম যোগ করা যায়। বাড়ি বসে অনলাইনে করতে হলে প্রথমে আয়ুষ্মান ভারতের অফিশিয়াল ওয়েবসাইট তথা beneficiary.nha.gov.in-এ যেতে হবে। সেখানে নিজের মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। এরপর আয়ুষ্মান কার্ডের ডিটেলসে ক্লিক করে ‘নতুন সদস্য’ বিকল্প বেছে নিতে হবে। সেখানে পরিবারের নতুন সদস্যের বিবরণ দিয়ে যথাযথ নথি আপলোড ও ওটিপি ভেরিফিকেশন করতে হবে। তথ্য, নথি যাচাইয়ের পর নতুন কার্ড ইস্যু করা হবে।

    এছাড়া বাড়ির কাছে কমন সার্ভিস সেন্টার তথা সিএসসি-তে গিয়ে অথবা আয়ুষ্মান ভারত যোজনার তালিকাভুক্ত কোনও হাসপাতালে (সরকারি, বেসরকারি উভয়) গিয়ে আয়ুষ্মান মিত্রের সঙ্গে যোগাযোগ করে পরিবারের নতুন সদস্যের নাম যোগ করা যায়।

    কোন কোন সদস্যের নাম যোগ করা যাবে?

    আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাওয়ার যোগ্য পরিবারের নতুন সদস্যদের নাম আয়ুষ্মান ভারত কার্ডে যোগ করা যাবে। সেই তালিকায় রয়েছে, বিয়ের পর পরিবারে আসা নতুন পুত্রবধূ, নবজাতক শিশু। এছাড়া পরিবারে যদি এমন কোনও সদস্য থাকেন, যার নাম আগে কার্ডে যুক্ত করা হয়নি, তাঁর নামও যোগ করা যায়।

    Ayushman Bharat Card

    কী কী নথি দরকার?

    আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের নতুন পুত্রবধূর নাম যুক্ত করতে হলে পরিবারের আয়ুষ্মান কার্ড, বিয়ের শংসাপত্র ও নতুন পুত্রবধূর আধার কার্ড লাগবে। অন্যদিকে নবজাতক শিশুর নাম যোগ করতে হলে শিশুর বার্থ সার্টিফিকেট ও মা বা বাবার আয়ুষ্মান কার্ড দরকার হয়।

    স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রের উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম আয়ুষ্মান ভারত যোজনা। এই স্কিমের অধীন বছরে ৫ লক্ষ টাকা অবধি নিখরচায় চিকিৎসার সুবিধা পাওয়া যায়। এবার বাংলার যোগ্য পরিবারগুলিও এর সুবিধা পাবেন।

    Click here to Read More
    Previous Article
    হকারদের জন্য বড় ধাক্কা! ভোটার তালিকায় নাম না থাকলে মিলবে না লাইসেন্স, শহরে কড়া নজরদারি
    Next Article
    চারিদিকে উড়ছে ছাই, শব্দদূষণ আর বায়ুদূষণ চরমে, দূষণে নাজেহাল ডায়মন্ড হারবারবাসী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment