Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আশঙ্কাই সত্যি হল! রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে ‘খারাপ খবর’

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বর্ধিত চার শতাংশ মহার্ঘ ভাতা নিয়ে চর্চা চলছে। এরই মধ্যে বিল ছেড়ে দিল একাধিক দপ্তর। এপ্রিল মাসের মাইনে বর্ধিত ডিএ ছাড়াই ঢুকবে সরকারি কর্মীদের (Government Employees) অ্যাকাউন্টে। ফেব্রুয়ারী মাসে বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। ৪% বর্ধিত ভাতা ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছিল। তবে এখনও পর্যন্ত সেই সংক্রান্ত কোনও সরকারি অর্ডার জারি না হওয়ায়, একাধিক দপ্তর বাধ্য হয়ে পুরোনো হারেই বেতনের বিল তৈরি করেছে।

    এপ্রিলে বর্ধিত ডিএ পাচ্ছেন না সরকারি কর্মচারীরা! Dearness Allowance

    নিয়ম মত ইতিমধ্যেই বহু কর্মীর মোবাইলে মাইনে ঢোকার আগাম মেসেজও পৌঁছে গিয়েছে। তবে সেখানে বাড়তি ডিএ নেই। বাকিরাও দপ্তরও ডিএ-র টাকা ছাড়াই বিল করতে শুরু করেছে। জানা যাচ্ছে, Drawing and Disbursing Officer (DDO)-রা নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিল না পাঠালে বেতন আটকে যেতে পারে। তাই অর্ডার না এলেও বিল তৈরি করে তা কলকাতায় Pay and Accounts অফিসে পাঠানো হয়েছে ইতিমধ্যে।

    তারপর জেলাগুলিতে সেই বিল গিয়েছে ট্রেজ়ারিতে। যেহেতু একবার বিল পাশ হয়ে গেলে নতুন করে সংশোধনের সুযোগ আর থাকে না বলাই শ্রেয় তাই এপ্রিল মাসের মাইনে বর্ধিত ডিএ ছাড়াই পাবেন সরকারি কর্মীরা। স্বাভাবিকভাবেই হতাশ সরকারি কর্মচারীরা।

    এদিকে সম্প্রতি এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA West Bengal) বৃদ্ধি সংক্রান্ত ফাইলটি নির্বাচন কমিশন (Election Commission) আটকে রেখেছে। মঙ্গলবার ব্যারাকপুরের জনসভা থেকে মমতা বলেন, “বাজেটে বলেছিলাম ৪ শতাংশ ডিএ দেব। কিন্তু নির্বাচন কমিশন সেই ফাইল আটকে রেখেছে।”

    কমিশনকে কাঠগড়ায় তুলে তাদেরকে মুখ্যমন্ত্রীর বার্তা, “আমি বলব, সরকারি কর্মচারীদের স্বার্থে দ্রুত ফাইল ছাড়ুন। এটা আপনাদের কাছে যাওয়ারই কথা নয়, কারণ এটি ভোটের আগের ঘোষণা।” এরপরই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ইতিমধ্যেই ২৫ শতাংশ ডিএ দেওয়া হয়েছে। নতুন করে ঘোষণা করা ৪ শতাংশ ডিএ এপ্রিল মাসের বেতনের সঙ্গেই সরকারি কর্মীরা পাবেন। আমি যা কথা দিই, তা রাখি।”

    আরও পড়ুন: টানা ৪ দিন ঝড়-বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, তপ্ত গরমের মধ্যেই ভালো খবর দিল আবহাওয়া দপ্তর

    উল্লেখ্য, বাজেটে অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। বাজেটের ঘোষণায় জানানো হয়েছিল, বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারেই ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। বলা হয়েছিল বর্ধিত ৪ শতাংশ ডিএ যুক্ত হয়ে মোট ২২% ডিএ এপ্রিল মাসের বেতনের সাথেই পাবেন সরকারি কর্মীরা। তবে একাধিক জটে তা আটকে থাকায় আপাতত বর্ধিত ডিএ পাচ্ছেন না সরকারি কর্মচারীরা।

    Click here to Read More
    Previous Article
    ভোটের আগেই ‘ড্রাই ডে’! কমিশন বলছে নির্দেশই দেয়নি, তাহলে বন্ধ করল কে?
    Next Article
    HS রেজাল্ট কবে? দিন ঘোষণা করে দিল সংসদ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment